বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

‘তোমরা যত বেশি স্বপ্ন দেখবে, পরীক্ষায় তত বেশি ভালো করবে’- বললেন ইউএনও মাসুমা জান্নাত

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে আড়ম্বরপূর্ণভাবে উচ্চমাধ্যমিক ২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে ও অধ্যাপক শামীম আক্তার চৌধুরী’র সঞ্চালনায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভর্নিং বডির সভাপতি জনাব মাসুমা জান্নাত। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ, গভর্নিং বডির সম্মানিত সদস্য যথাক্রমে মোহাম্মদ ফোরকান উদ্দিন, সৈয়দ জালাল আহমেদ রুম্মান, মোহাম্মদ জাফর ইকবাল, মৃদুল আচার্য, মাওলানা মোহাম্মদ ওসমান গনি, আবদুল জলিল, হারুন -অর-রশিদ, শিক্ষক পরিষদ সম্পাদক এইচ এম আবু ওবায়দা, নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের আহবায়ক মোহাম্মদ শফিকুর রশিদ, বিদায়ী শিক্ষার্থী আবু জাহেদ প্রমুখ।

এ বছর এ কলেজ থেকে রেকর্ডসংখ্যক ১২১২ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি জনাব মাসুমা জান্নাত বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য তাঁর বক্তব্যে বলেন- ❝ পরীক্ষার হলে যে যত বেশি কৌশলী হবে, সে তত ভালো রেজাল্ট করবে। ❞ তিনি আরো বলেন- ❝তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে, তোমরা যত বেশি স্বপ্ন দেখবে তত ভালো করবে। ❞
প্রধান অতিথির হাত থেকে শিক্ষার্থীরা বার্ষিক সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার গ্রহণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে উঠে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী...

আরও পড়ুন

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার...

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে।এতে নারীসহ একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার মিরসরাই...