বুধবার, ২৭ মে ২০২৬

শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দুই বছর করার পরিকল্পনা চলছে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দারিদ্র্য মুক্তির মূল শক্তি হবে শিক্ষা। শিশুদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দুই বছরের করার পরিকল্পনা করছে সরকার।

বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশুরাই। প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে সমৃদ্ধির দিকে। আর তাই কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এগিয়ে আসতে হবে সবাইকে।

তিনি আরও বলেন, স্কুল ফিডিং কার্যক্রমটা কমিউনিটিভিত্তিক করতে হবে৷ পুষ্টিকর বিস্কুটের স্বাদে চকোলেট-ভ্যানিলা ফ্লেভার দিতে বলেছি৷ স্কুলে যে বিস্কুট দেয়, সেটাতে কোনো টেস্ট ছিলো না তেমন৷ বাচ্চারা সেটা খেতেও একঘেঁয়েমি বোধ করত৷ নিজে টেস্ট করে, আমি এ বিস্কুটের স্বাদ বদলানোর নির্দেশ দিয়েছি৷

‘শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ শুরু হয়েছে। আর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পাচ্ছেন ১২৬ জন। এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ তুলে দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। আর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান...

কোরবানির ঈদকে ঘিরে নগরজুড়ে জমে উঠেছে পাটি-চাঁটাই ও গাছের গুঁড়ির বাজার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড়...

আরও পড়ুন

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় আয়োজিত এ জামাতে...

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক...

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা অসাবধানতা ও গোয়েন্দা নজরদারির দুর্বলতা ছিল বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) ও...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে। জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‌্যাব ও...