রবিবার, ৩০ আগস্ট ২০২৬

আনোয়ারা সদর ইউনিয়নে‌ ৭২ লাখ ৩ হাজার টাকা বাজেট ঘোষণা

মোহাম্মদ রিয়াদ হোসেন :

আনোয়ারা উপজেলার ৭ নং সদর ইউনিয়নের(ইউপি) ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা এবং ‘জনগণের মুখোমুখি ইউনিয়ন পরিষদ’ শীর্ষক এক জবাবদিহিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার(২৬ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।এতে ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সেবার মান বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

ওডেব’র সহযোগিতায় সংস্থাটি প্রধান নির্বাহী শ্যামলী মজুমদারের সার্বিক নির্দেশনায় দাতাসংস্থা -ডায়াকোনিয়ার কারিগরি সহায়তায় ব্যতিক্রমী এই অনুষ্ঠানটির আয়োজন করেন ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ওডেব’র প্রকল্প সমন্বয়কারী লাবণ্য মুৎসুদ্দী।

এতে মাহমুদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান অসীম কুমার দেব । এসময় বাজেট উপস্থাপন করেন, ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আবদুল হান্নান।

সর্বসম্মতি ক্রমে ২০২৪-২৫ অর্থবছরে আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদে ৭২ লাখ ৩হাজার ৪০০ টাকার টাকার বাজেট উত্থাপন করা হয়। আর ব্যয় ধরা হয় ৭১ লাখ ৬৯ হাজার ৯শ টাকা। এসময় বিভিন্ন ইউপি সদস্যরা নিজ নিজ এলাকার দুর্ভোগ ও সমস্যা উত্থাপন করেন। স্থানীয় সচেতন নাগরিক, শিক্ষার্থীরা বিভিন্ন চাহিদার বিষয়েও সভায় উত্থাপন করেন।

আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন, ইউনিয়ন পরিষদের বাজেটের চাহিদা অনেক বেশি। চাহিদার তুলনায় পর্যাপ্ত বাজেট পাস করা সম্ভব হয়নি। তবে যে বাজেট পাস হয়েছে তা তুলনামূলক অধিক গুরুত্বপূর্ণ খাতে ব্যবহার করা হবে। সভায় বিভিন্ন সমস্যা উঠে এসেছে এগুলো দ্রুত সমাধানের চেষ্টা করবো।

সভায় আরও উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মিন্টু শীল, বরুন দাশ,রাজু দাশ,সুমন মিত্র, কাঞ্চন ধর, এ্যানী দত্ত, সংরক্ষিত মহিলা সদস্য মিনু রানী দত্ত, মিল্কী চৌধুরী, হামিদা সুলতানা, ফয়জুল হাকিম, হাসিনা আক্তার, অনুপমা সাহাসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন...

আরও পড়ুন

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...