বুধবার, ২৭ মে ২০২৬

চুয়েট ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি সাগরময় আচার্য সা. সম্পাদক বিজয় হোসেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখা ছাত্রলীগের ৩৬ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাগরময় আচার্যকে সভাপতি ও বিজয় হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (২৬ জুন) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সভাপতি সাগরময় পুরকৌশল বিভাগ থেকে ২০২৩ সালে স্নাতক শেষ করেছেন, এখন স্নাতকোত্তরে পড়ছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক বিজয় মেকাট্রনিকস ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

৩৬ সদস্যের কমিটিতে সহসভাপতি পদে ১৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৮ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৮ জনকে রাখা হয়েছে। প্রায় চার বছর পর চুয়েটে ছাত্র লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সভাপতির দায়িত্ব পাওয়া সাগরময় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী এবং সাধারণ সম্পাদক বিজয় হোসেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অনুসারী হিসেবে পরিচিত।

সংগঠন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছিল ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি। ১৬১ সদস্যের ওই কমিটিতে সভাপতি হিসেবে সৈয়দ ইমাম বাকের ও সাধারণ সম্পাদক হিসেবে সাখাওয়াত হোসেন দায়িত্ব পান। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এই কমিটির কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করে। একই সঙ্গে নতুন কমিটির জন্য পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। এর পর থেকে কমিটি না থাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে পড়েন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

নতুন কমিটির সভাপতি সাগরময় আচার্য চট্টগ্রাম নিউজকে বলেন, বাংলাদেশ ছাত্র লীগের একজন কর্মী দীর্ঘদিন ধরে কাজ করছি। আজ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সবাইকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগকে সংগঠিত করতে কাজ করবো। সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে নতুন কমিটি ভূমিকা রাখবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান...

কোরবানির ঈদকে ঘিরে নগরজুড়ে জমে উঠেছে পাটি-চাঁটাই ও গাছের গুঁড়ির বাজার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড়...

আরও পড়ুন

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে গিয়ে আরেকটি গাছের চাপায় বনমালি দাশ ওরফে শংকর নামে ৪০ বছর বয়সী এক সিএনজিচালিত অটোরিকশা...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কনিকা দাশ (২০)...

কোরবানির ঈদকে ঘিরে নগরজুড়ে জমে উঠেছে পাটি-চাঁটাই ও গাছের গুঁড়ির বাজার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড় ও ফুটপাতে জমে উঠেছে কোরবানিসংশ্লিষ্ট সামগ্রীর অস্থায়ী বাজার। শেষ মুহূর্তের প্রস্তুতিতে নগরবাসীর ভিড়ে এখন সরগরম...