রবিবার, ৩০ আগস্ট ২০২৬

৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালকের 

এস এম শাহেদ হোসাইন ছোটন ; বোয়ালখালী প্রতিনিধি

কালুরঘাটে নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজের ৮ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক আশরাফ উদ্দিন কাজলের (৪৮) ।

শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে  কর্ণফুলীতে তিনি নিখোঁজ হোন।

নিখোঁজ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক আশরাফ উদ্দিন কাজল বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নং ওয়ার্ডের মরহুম মেজর হাবিবুর রহমানের ছেলে।

স্হানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, কালুরঘাট ফেরিঘাটে নৌকায় যাত্রী তোলার সময় নদীতে প্রবল স্রোতে নৌকাটি ফেরির সাথে ধাক্কা লেগে দুই যাত্রী নদী পড়ে যান। একজন উঠতে পারলেও অপরজন নদীর স্রোতে তলিয়ে গেছেন।

উদ্ধার হওয়া যাত্রীর নাম নূর কাদের (৩৮)। তিনি বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লাচর এলাকার ছবুর আহমদের ছেলে।

চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন,কালুরঘাটে ফেরিতে করে শহর অংশ থেকে বোয়ালখালী অংশে পারাপারের সময় দুই ব্যক্তি নদীতে পড়ে যায়। এসময় স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করলেও অন্যজন নদীর স্রোতে তলিয়ে যায়। এখনো তার খোঁজ পাওয়া যায়নি। ঘটনাস্থলে নৌপুলিশ অবস্থান করছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।কালুরঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শাহাবুদ্দিন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার...