রবিবার, ৩০ আগস্ট ২০২৬

৪৫ দিনেও খোঁজ মেলেনি কর্ণফুলীর নাহিমের

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন শাহ আমানত দরগাহ্ লেইন তনজিমুল মোছলেমীন এতিমখানা থেকে নিখোঁজ হওয়া কর্ণফুলীর মো. নাহিম উদ্দিন (১২) এর খোঁজ মেলেনি ৪৫ দিনেও। 

নিখোঁজ নাহিম কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাষ্টারহাট এলাকার মো. নাজিম উদ্দিন এর ছেলে। নাহিম শাহ আমানত দরগাহ্ লেইন সংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানার ছাত্র।

সে গত ৩ মে বিকাল সাড়ে ৬ টার দিকে মাদ্রাসা থেকে বের হয়ে লালদীঘি মাঠে খেলতে যান। এরপর সে সন্ধ্যায় আর মাদ্রাসায় ফিরে যায়নি বলে জানান মাওলানা আমান উল্লাহ। তার মাথার চুল ছোট খাট কালো, উচ্চতা ৩ ফুট ৫ ইঞ্চি। ওজন ৩০ কেজি।

ওই রাতেও অনেক খোঁজাখুঁজি করে তাকে আর পাওয়া যায়নি। পরে ৬ মে তার বাবা মো. নাজিম উদ্দিন সিএমপির কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নম্বর-৪৩২।

এ বিষয়ে জানতে চাইলে জিডি তদন্ত কর্মকর্তা মো. সেলিম হক বলেন, ‘এখনো পর্যন্ত ছেলেটির কোন খোঁজ খবর পাইনি। তবে চেষ্টা চলমান রয়েছে।’

তনজিমুল মোছলেমীন এতিমখানার শিক্ষকদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, শিক্ষকরা জানিয়েছেন খেলতে গিয়ে নাহিম আর এতিমখানায় ফিরেনি।’

তনজিমুল মোছলেমীন এতিমখানার শিক্ষক মাওলানা আমান উল্লাহ জানান,’ ছেলেটি ৩ মে শুক্রবার অন্য ৩ জন ছেলের সাথে লালদিঘি মাঠে খেলতে গিয়ে আর ফিরেনি এতিমখানায়। আমরা বিষয়টি তার পরিবারকে জানিয়ে থানায় জিডি করিয়েছি। সবদিকে খোঁজ করতেছি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শাহাবুদ্দিন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার...