আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে পুকুরে ডুবে আদিবা আকতার নামের দেড় বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
১৭ জুন (সোমবার) রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামের নতুন পাড়ায় এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় আবদু জলিলের ছোট মেয়ে।
স্থানীয় যুবক মোহাম্মদ সিফাত জানায়, কোরবানির মাংস কাটাকাটি নিয়ে পরিবারের সবাই ব্যস্ত। শিশুটি খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
