আনোয়ারা উপজেলায় বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ মোক্তার হোসেন(৪২) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৬ জুন ) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের বিলপুর চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি উপজেলার ৭ নং আনোয়ারা সদর ইউনিয়নের বিলপুর ৭ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব।
এ বিষয়ে বিলপুর ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দিদারুল ইসলাম চৌধুরী টিপু জানান, মোটরসাইকেল নিয়ে দুপুরে বাড়ি থেকে বের হয়ে আনোয়ারার উদ্দেশ্যে রওনা দিয়েছিলো । বাড়ি থেকে বের হতেই বরকলগামী দ্রুত গতির বেপরোয়া একটি বাস মোক্তারকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তা থেকে মোটরসাইকেল সহ ছিটকে রাস্তার ধারে পড়ে গুরুতর আহত হন। পরে আমরা স্থানীয়দের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
