শনিবার, ৩০ মে ২০২৬

চবিতে ছিনতাইকারীদের কোপে বিএমএ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরতে এসে ছিনতাইকারীদের রামদার কোপে আহত হয়েছেন বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) এক শিক্ষার্থী।

গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পামবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ওই শিক্ষার্থীর নাম শেখ সাজিদ আল আহমেদ। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির চূড়ান্ত টার্মের ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ সদস্যদের সূত্রে জানা যায়, শেখ সাজিদ আল আহমেদ তার বান্ধবীকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরতে এসেছিলেন।রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের পামবাগান এলাকায় গেলে তারা দুই ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীদের সঙ্গে রামদা ছিল। ছিনতাইয়ে বাধা দিলে শেখ সাজিদকে তারা কুপিয়ে জখম করে। একই ঘটনায় সাজিদের বান্ধবীও আহত হন। পরে দুজনকেই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অবস্থা গুরুতর হওয়ায় শেখ সাজিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অহিদুল আলম। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। আমরা যাওয়ার আগে ছিনতাইকারীরা পালিয়ে গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার,...

বাঁশখালীর ছনুয়া‌তে লবণ মাঠের গর্তে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রা‌মের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে লবণ মাঠের গর্তে ডুবে আদিলুর...

নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়কে ভয়াবহ দুর্ঘটনা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-কক্সবাজারের রামুর গর্জনিয়া সড়কের ফাক্রিকাটা এলাকায় মোটরসাইকেল ও...

বর্জ্য ব্যবস্থাপনা তদারকিতে রাজধানীর সড়কে প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত...

সাতকানিয়ায় গণপিটুনিতে নিহত ‘মাদক কারবারি’, গ্রেপ্তার ১

সাতকানিয়ায় ইয়াবা বিক্রি ও সেবনের প্রতিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ...

আরও পড়ুন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মণিকোঠায়...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ...

বাঁশখালীর ছনুয়া‌তে লবণ মাঠের গর্তে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রা‌মের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে লবণ মাঠের গর্তে ডুবে আদিলুর রহমান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৯ মে) বিকা‌লে এ ঘটনা ঘটে। নিহত আদিলুর...

নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়কে ভয়াবহ দুর্ঘটনা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-কক্সবাজারের রামুর গর্জনিয়া সড়কের ফাক্রিকাটা এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (২৯ মে) বিকেলে নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়কের ফাক্রিকাটাস্থ স্টার...