রবিবার, ৩০ আগস্ট ২০২৬

গভীর রাতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

চট্টগ্রাম নিউজ ডটকম:

চট্টগ্রাম নগর বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ জুন) গভীর রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আ্যডভোকেট রুহুল কবির রিজভী রিজভী এক বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্যদের চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর আহ্বায়ক কমিটিও বিলুপ্তি করা হয়েছে। পাশাপাশি সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

২০২০ সালের ২৩ই ডিসেম্বর ডাঃ শাহাদাত হোসেনকে আহ্বায়ক ও আবুল হাসেম বক্করকে সদস্য সচিব করে ৩৯ সদস্যের নগর কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে।

এই ব্যাপারে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য ,নুরউদ্দিন হোসেন নুরু বলেন, আমি এবং এম এ হামিদসহ বেশ কয়েকজন ২০১৭ সালের কমিটিতে থাকার পরও পরবর্তী ২০২০ সালের কমিটিতে আমাদের মত ত্যাগী নেতাদের বাদ দিয়ে একেবারে নতুন কিছু ছেলেকে নগর বিএনপির কমিটিতে স্থান দেয়া হয়েছে। নগর বিএনপির কয়েকজন শীর্ষ নেতারা তাদের বলয়ের নতুন কর্মীকে স্থান দিতে আমাদের মত ত্যাগীনেতাদের বাদ দেয়া হয়েছে। এটা আমাদের প্রতি অবিচার করা হয়েছে। আমরা আশা করছি আগামী কমিটিতে আমাদের মত ত্যাগীদের নেতারা মূল্যায়ন করবেন।

উল্লেখ্য , নগর বিএনপির আহবায়ক কমিটি নিয়ে নানা বিতর্ক রয়েছে। দলের অনেক ত্যাগী নেতাদের বাদ দিয়ে একেবারে নতুন অনেককেই নগর বিএনপির কমিটিতে স্থান দেয়া হয়েছে। এই নিয়ে নগর বিএনপির বড় একটি অংশের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। তাছাড়া গত সাড়ে ৩ বছরে এই কমিটি সাংগঠনিক কর্মকাণ্ড তেমন ভূমিকা পালন করতে পারেনি।সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারনে শেষ পর্যন্ত কেন্দ্র থেকে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শাহাবুদ্দিন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার...