বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদি।

রোববার (৯ জুন) রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টার পর শুরু হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। এর কিছুক্ষণ পরই রাষ্ট্রপতির কাছে শপথবাক্য পাঠ করেন মোদি। এরপর একে একে শপথ পড়েন মন্ত্রিসভার আরও বেশ কয়েকজন সদস্য।

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শপথগ্রহণ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ভবনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে আট হাজারের বেশি অতিথির জন্য ব্যবস্থা করা হয়েছে।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং সেশেলসের ভাইস-প্রেসিডেন্ট আহমেদ আফিফ।

এছাড়া, আরও ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল (প্রচণ্ড), মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগন্নাথ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বাড়ি ফেরার পথে পুকুরে পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে দোকান থেকে ফেরার পথে রতন সর্দার নামে...

রাঙ্গুনিয়ার গণধর্ষণ মামলার পলাতক আসামি বাকলিয়ায় গ্রেপ্তার

দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক...

নিষেধাজ্ঞা শেষ, নতুন আশায় সাগরে জেলেরা

বঙ্গোপসাগরে মাছ আহরণের ওপর সরকারের আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা...

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: মেয়র ডা. শাহাদাত

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার...

রাতে মাঠে নামছে রোনালদোরা, যেভাবে দেখবেন খেলা

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আর মাত্র কয়েক ঘন্টার...

নতুন সরকারের প্রথম বাজেট কাল, উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

প্রথমবারের মতো অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১০...

আরও পড়ুন

রাতে মাঠে নামছে রোনালদোরা, যেভাবে দেখবেন খেলা

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। বিশ্বমঞ্চে নামার আগে...

নতুন সরকারের প্রথম বাজেট কাল, উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

প্রথমবারের মতো অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১০ জুন) ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করতে যাচ্ছেন। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...