রবিবার, ২ আগস্ট ২০২৬

কপোত খেলাঘর আসরের নবম দ্বি-বার্ষিক সম্মেলন

ডেস্ক নিউজ

‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ শ্লোগানে কপোত খেলাঘর আসরের নবম দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৭ জুন) শুক্রবার বিকেলে নগরীর আগ্রাবাদের বন্দর ঢেবার পাড় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

কপোত খেলাঘর আসরের সভাপতি ফরিদ আহমদ এর সভাপতিত্বে এবং লিপি দাশের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর এবং প্রধান আলোচক ছিলেন খেলাঘর মহানগর কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার এ কিউ এম সিরাজুল ইসলাম। সংবর্ধিত অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সমাজ সেবক কপোত খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রফিক আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক সাংবাদিক কবি রাশেদ রউফ, প্রকৌশলী রুপক চৌধুরী, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এডভোকেট সুনীল কুমার সরকার, মৈত্রী খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ইউনুছ, কপোত খেলাঘর আসরের সহ-সভাপতি শেখ ফয়জুর রব, খেলাঘর মহানগর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, কপোত খেলাঘর আসরের সহ-সভাপতি আওরঙ্গজেব শিবলু ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন প্রমুখ।

জাতীয় পতাকা উওোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী সম্পন্ন হয়েছে।আজ রবিবার সরকারি...