শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে মৌসুমী ফল দিয়ে সাজানো হলো বিয়ের গাড়ি 

দৌলত শওকত, ফটিকছড়ি।

ফটিকছড়িতে ফুলের পরিবর্তে মৌসুমী ফল দিয়ে সাজানো গাড়িতে বিয়ে করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন মোহাম্মদ মামুন নামে এক বর।

আম, কাঁঠাল, লিচু আনারসের মতো দেশীয় ফলমুলের সজ্জায় গাড়ি করে বৌ এনে আলোচনার জন্ম দেন তিনি।

শুক্রবার (৭ জুন) দুপুরে উপজেলার নাজিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের গুল মোহাম্মদ তালুকদার বাড়িতে ব্যতিক্রমী এমন দৃশ্যের দেখা মেলে।

ফলমূল দিয়ে বিয়ের গাড়ি সাজানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তের মধ্যে ভাইরাল হলে, তা একনজর দেখতে উৎসুক জনতা বরের বাড়িতে এসে ভীড় জমায়।

জানা গেছে ফল দিয়ে বিয়ের গাড়ি সাজানোর দায়িত্ব পান স্থানীয় নুর কলি ইভেন্টস ম্যানেজমেন্টস নামে একটি প্রতিষ্ঠান।

জানতে চাইলে প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী মোহাম্মদ আলাউদ্দিন বলেন, বর পক্ষ থেকে বলা হয়েছিল গাড়ি সাজানোর ক্ষেত্রে ভিন্ন ধারা অনুসরণ করতে।

কয়েকদিন পূর্বে বরের বড় ভাইসহ বসে চিন্তা করে দেখলাম এখন গ্রীষ্মকাল। বাজারে দেশীয় ফলের সমারোহ। ফুলের পরিবর্তে ফলমুল দিয়ে সাজালে কেমন হয়। যেই চিন্তা সেই কাজ।

এ বিষয়ে বর মামুনের মন্তব্য জানতে চাইলে বলেন, বিয়ের দিন সকাল বেলা যখন আনারস, লিচু দিয়ে কারটি সাজানোর কাজ চলছিল তখন অনেকে তীর্যক মন্তব্য করেছিল। তবে সাজানোর পর এতবেশী ভাইরাল হবো, সাধুবাদ পাবো, চিন্তা করি নাই। ব্যতিক্রমী সাজের গাড়িতে করে বিয়ে করতে পেরে খুব ভাল লাগছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...