বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

অবৈধ টাকা ব্যাংকে আনতে কালো টাকা সাদা করার সুযোগ: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধ টাকা ব্যাংক–ব্যবস্থায় নিয়ে আসার জন্যেই বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে।

শুক্রবার (৭ জুন) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘একটা প্রশ্ন আসছে কালোটাকা নিয়ে। কালোটাকা নিয়ে আমি শুনি, অনেকে বলেন কালোটাকা? তাহলে আর কেউ ট্যাক্স দেবেন না। ঘটনা কিন্তু এটা নয়। এটা শুধু কালোটাকা নয়। জিনিসের দাম বেড়েছে, এখন এক কাঠা জমি যাঁর, সে–ই কোটিপতি। কিন্তু সরকারি যে হিসাব, সেই হিসাবে কেউ বেচেন না, বেশি দামে বেচেন বা কিছু টাকা উদ্বৃত্ত হয়। এই টাকা তাঁরা গুঁজে রাখেন। গুঁজে যাতে না রাখেন, সামান্য একটা কিছু দিয়ে সেই টাকা আসল পথে আসুক, জায়গামতো আসুক। তারপর তো ট্যাক্স দিতেই হবে।’

অনেকটা রসিকতার সুরে বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বলি মাছ ধরতে গেলে তো আধার দিতে হয়, দিতে হয় না? আধার ছাড়া তো মাছ আসবে না। সেই রকম একটা ব্যবস্থা, এটা আসলে আগেও হয়েছে। সেই তত্ত্বাবধায়ক আমলেই শুরু হয়েছিল। এরপরও প্রত্যেক সরকারই করে।’

শেখ হাসিনা বলেন, সেই সুযোগ সরকার দিয়েছে। যাতে অল্প কর দিয়ে সেই টাকা ব্যাংকে নিয়ে আসা যায়। এটা নিয়ে নানাজনের নানা কথা। কিন্তু তারপরও যেগুলো মানুষের প্রয়োজন, সে ক্ষেত্রে কর কমিয়ে দেওয়া হয়েছে।

বাজেট নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন অর্থবছরের এই বাজেটে মানুষের মৌলিক অধিকার, দেশীয় শিল্প ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যা দেশের মানুষের জীবনমান উন্নয়ন করবে।

ঐতিহাসিক ৬ দফা দিবস নিয়ে সরকারপ্রধান বলেন, পাকিস্তানের বৈষম্যের প্রতিবাদ একমাত্র বঙ্গবন্ধুই করেছিলেন। ৬ দফার পাশাপাশি দেশ স্বাধীন হলে সংবিধান কী হবে তাও ঠিক করে রেখেছিলেন বঙ্গবন্ধু।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে দেশ পরিচালনা করা হচ্ছে। এজন্যই দেশের উন্নতি হচ্ছে। আওয়ামী লীগের আমলে দেশের যে অগ্রগতি হয়েছে তা আর সব সরকার মিলেও করতে পারেনি। আওয়ামী লীগ প্রমাণ করেছে সরকারে একমাত্র আওয়ামী লীগ আসলে দেশ ও দেশের মানুষের উন্নতি হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যেসব পণ্যের দাম কমতে পারে

নিত্যপণ্য, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও পরিবহন খাতে শুল্ক-কর কমানোর প্রস্তাবে...

বাজেটে সরকারের ১০ অগ্রাধিকার

সর্বজনীন শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ দশ প্রধান খাতকে সামনে রেখে...

ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমানোর পরিকল্পনা

নিরাপদ, আধুনিক ও দক্ষ রেল যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে রেলওয়ের...

বোয়ালখালীতে খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীতে রায়খালী খালে মাছ ধরতে গিয়ে আবুল কালাম...

আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের ১১...

বর্তমান সরকার দুঃসাহসিক চ্যলেঞ্জ গ্রহণ করেছে

সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির...

আরও পড়ুন

যেসব পণ্যের দাম কমতে পারে

নিত্যপণ্য, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও পরিবহন খাতে শুল্ক-কর কমানোর প্রস্তাবে ভোক্তাদের জন্য স্বস্তির ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে একদিকে কিছু পণ্য ও...

বাজেটে সরকারের ১০ অগ্রাধিকার

সর্বজনীন শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ দশ প্রধান খাতকে সামনে রেখে বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে এই...

ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমানোর পরিকল্পনা

নিরাপদ, আধুনিক ও দক্ষ রেল যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় সংযোগ সম্প্রসারণে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার।একই সঙ্গে যাত্রী ও...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের  বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে...