শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রথমবার বিশ্বকাপ খেলেই উগান্ডার ঐতিহাসিক জয়

ক্রীড়া ডেস্ক

প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে ঐতিহাসিক জয় পেয়েছে উগান্ডা। গায়ানায় ‘সি’ গ্রুপের ম্যাচে পাপুয়া নিউগিনিকে তিন উইকেটে হারিয়েছে আইসিসির সহযোগী সদস্য দেশটি। প্রতিপক্ষকে ৭৭ রানে অলআউট করে চার বল আগে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় উগান্ডা।

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে পাপুয়া নিউ গিনিকে ব্যাটিংয়ে পাঠায় উগান্ডা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরে যাওয়া পাপুয়া নিউ গিনি পুরো ২০ ওভার খেলতে পারেনি। উগান্ডার নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯ ওভার এক বলে ৭৭ রানে অলআউট হয় তারা। লেগে সিয়াকা ১২, হিরি হিরি ১৫ ও কিপ্লিন ডরিগা ১২ করে দুই অংকের কোটায় পৌঁছাতে পারেন। আলপেশ রামিজানি, কসমাস কিউটা, জুমা মিয়াগি ও ফ্রান্ক এনসুবুগা দুটি করে উইকেট নেন। ৭৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৬ তুলতেই পাঁচ উইকেট হারায় উগান্ডা।

এরপর জুমা মিয়াগি ১৬ বলে ১৩ ও রিয়াজত আলি শাহ ৫৬ বলে ৩৩ করে আউট হলে কেনেথ ওয়াইসা ও অধিনায়ক ব্রায়ান মাসাবা ১৩ বলে তিন রানের সমীকরণ ১০ বল হাতে রেখে মিলিয়ে নেন। উগান্ডার ইনিংসে মিয়াগি ও জুমা ছাড়া আর কেউ পারেনি দুই অংকের কোটায় রান করতে। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের ১৮৩ রানের জবাবে ৫৮-তে অলআউট হয়েছিলো উগান্ডা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...