শনিবার, ২৯ আগস্ট ২০২৬

টাস্কফোর্সের অভিযানে উদ্ধার হওয়া নকল সিগারেট

২২ টাকা রাজস্ব দিয়ে ২৫ টাকা প্যাকেট বিক্রি

সাড়ে ১২ লাখ টাকার রাজস্ব ফাঁকি

চট্টগ্রাম নিউজ ডটকম:

সীতাকুণ্ডে টাস্ক ফোর্সের অভিযানে উদ্ধার হওয়া দুটি ব্র্যান্ডের সবগুলো সিগারেট নকল বলে প্রমাণিত হয়েছে।

মঙ্গলবার সিগারেটগুলো পরীক্ষা শেষে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিঃ গাজীপুর থেকে এগুলো নকল বলে জানানো হয়েছে। এতে উদ্ধারকৃত সিগারেটগুলোতে অন্তত ১২লাখ ৪২ হাজার ৮৮০ টাকার রাজস্ব ফাঁকি দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠান দুটি ব্রান্ডের সিগারেটের মোড়ক নকল করে একটি চক্র তা বিক্রির মাধ্যমে রাজস্ব ফাঁকি দিচ্ছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে এনএসআই, সহকারী কমিশনার (ভূমি) এবং কাষ্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যৌথ সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর এলাকায় হেরিটেজ টোবাকো লিঃ এর গোডাউন থেকে ব্যান্ডরোল/ ষ্ট্যাম্প সমূহ নকল সন্দেহে T20 WELL FILTER ও DJAMIL BLACK নামক দুই প্রকারের আনুমানিক ১৭ লাখ ২ হাজার ৫৭৫ টাকার সিগারেট উদ্ধার করে তা আসল না নকল পরীক্ষার জন্য দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিঃ গাজীপুর পাঠানো হয়।

সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন বলেন, পরীক্ষা শেষে আজ তারা এসব সিগারেট নকল বলে সনাক্ত করেন। এতে বলা হয় এই সিগারেট বিক্রি করে তারা প্রায় ১২ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে।

তিনি আরো বলেন, এসব সিগারেটের মোড়ক এত নিখুঁতভাবে নকল করা হয়েছিলো যে তা বোঝার উপায় ছিলো না। একই মোড়কের আসল সিগারেট বাজারে বিক্রি হয় প্যাকেট ৪৫ টাকা করে। এই টাকার মধ্যে সরকার রাজস্ব পায় ২২ টাকা। কিন্তু নকল প্রস্তুতকারকরা বাজারে এই সিগারেট বিক্রি করছিলো মাত্র ২৫ টাকা প্যাকেটে। ২২ টাকা রাজস্ব দিয়ে ২৫ টাকা প্যাকেট বিক্রি কিছুতেই সম্ভব নয় এমন ধারণা থেকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই সিগারেটগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করে জানালে আমরা যৌথ অভিযান পরিচালনা করে গত ২ জুন একটি গোডাউন থেকে এগুলো জব্দ করি এবং পরীক্ষার জন্য প্রেরণ করি। অবশেষে আজ পরীক্ষায় এগুলো নকল বলে প্রমাণিত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...