শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘাম ঝরিয়ে জিতল দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক

নাসাউ কাউন্টির ড্রপইন পিচে প্রোটিয়া পেসারদের তোপে মাত্র ৭৭ রানে অলআউট শ্রীলঙ্কা। হুটহাট বলের লাফিয়ে ওঠা আর কিছুটা স্লো হয়ে আসায় টাইমিং করতেই খাবি খেয়েছে লঙ্কানরা। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ভুগলো প্রোটিয়ারাও। জয় পেলেও এই রান করতেই ঘাম ছুটে গেছে মার্করামের দলের।

সোমবার (৩ জুন) নিউইয়র্কে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে আনরিখ নরকিয়ার তোপে ১৯.১ ওভারে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ২২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌছায় দক্ষিণ আফ্রিকা।

৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ রানের মাথায় রিজা হেনড্রিকসের উইকেট হারায় প্রোটিয়ারা। থুশারা, পাথিরানাদের স্লিংগিং অ্যাকশনের বল সামলাতে খাবি খাচ্ছিল প্রোটিয়ারা। ২৩ রানের মাথায় অধিনায়ক মার্করামও বিদায় নেন। ১৪ বলে ১২ রান করে শানাকার শিকারে পরিণত হন তিনি।

এরপর ৩৯ বলে ২৮ রানের জুটি গড়েন ত্রিস্তান স্ট্যাবস ও ডি কক। ২৭ বলে ২০ রান করা ডি ককের বিদায়ে এই জুটি ভাঙে। প্রোটিয়াদের সংগ্রহ তখন ১০.৫ ওভারে ৩ উইকেটে ৫৩ রান। আর ৫ রান যোগ হতে স্ট্যাবসও বিদায় নেন। ১৩ রান করতেই ২৮ বল খেলেন তিনি।

শেষ পর্যন্ত হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের জুটিতে জয় নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার। ২২ বলে ১৯ রান করেন ক্লাসেন। মিলার ৬ বলে ৬ রানে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা ২২ রানে ২ উইকেট শিকার করেন। এছাড়া শানাকা ও থুশারা ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন আনরিখ নরকিয়া। তার তোপে মাত্র তিনজন লঙ্কান ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেন। ৩০ বলে সর্বোচ্চ ১৯ রান করেন কুশল মেন্ডিস। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৬ ও কামিন্দু মেন্ডিস ১১ রান করেন। নরকিয়া বাদেও কেশভ মহারাজ ও রাবাদা ২টি করে উইকেট শিকার করেন। ১টি উইকেট শিকার করেন বার্টমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...