শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বড় জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ মিশন শুরু

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটিতে নিউগিনিকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে দুই বারের চ্যাম্পিয়নরা। নিউগিনির দেয়া ১৩৭ রানের লক্ষ্য তাড়ায় ৬ বল হাতেই জয় পেয়েছে ক্যারিবীয়রা।

রোববার (২ জুন) সি-গ্রুপের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাপুয়া নিউগিনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে তারা। ১৩৭ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। স্ট্রাইকে এসেই অ্যালেই নাওয়ের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ওপেনার জনসন চার্লস। এরপর ৫৪ রানের জুটি করেন নিকোলাস পুরান ও ব্রেন্ডন কিং।

২৭ বলে ২৭ রান করে আউট হন পুরান। জন কারিকোর বলে টনি উরার হাতে ক্যাচ হন তিনি। পুরানের যেতে না যেতেই সাজঘরের পথে হাঁটতে শুরু করেন কিংও (২৯ বলে ৩৪)। আসাদ ভালার বলে লেগা সিয়াগোর তালুবন্দি হন ডানহাতি ক্যারিবীয় ব্যাটার। অধিনায়ক রোভম্যান পাওয়েল করেন ১৪ বলে ১৫ রান। ২৭ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন রস্টন চ্যাজ। তার সঙ্গে ৯ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন আন্দ্রে রাসেল।

এর আগে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাপুয়া নিউগিনি। প্রথম চারের জন্য অপেক্ষা করতে হয় চতুর্থ ওভার পর্যন্ত। পাওয়ার প্লে’র শেষ ওভারে দুই চারে ঝড়ের আভাস দিলেও শেষ বলে আউট হয়ে উল্টো বিপদ বাড়ান অধিনায়ক ভালা। পাওয়ার প্লে শেষে ৩ উইকেট হারিয়ে দলটির রান দাঁড়ায় ৩৪।

হিরি হিরিও দ্রুত বিদায় নিলে চাপের মুখে চার্লস আমিনির ১২ ও চাদ সপার ১০ রান করেন। কিপলিন দরিগা ক্যারিবীয় বোলারদের দেখেশুনে খেলে ১৭ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন, হাঁকান তিনটি চার। ৪৩ বলে ৫০ রান করে সেসে বাউ ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান জড়ো করে পাপুয়া নিউগিনি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...