মঙ্গলবার, ৫ মে ২০২৬

বুথ ফেরত জরিপ: লোকসভা নির্বাচনে হ্যাটট্রিক বিজয়ের পথে মোদি

আন্তর্জাতিক ডেস্ক

লোকসভা নির্বাচনের কেন্দ্রফেরত জরিপের ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট এনডিএ। নরেন্দ্র মোদির দল বিজেপি জোট ৫৪৩ আসনের লোকসভায় ৩৫০টি আসন পেতে যাচ্ছে বলে কেন্দ্রফেরত জরিপে আভাস পাওয়া গেছে।

জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসসহ বিজেপিবিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। জোটটি পেতে পারে ১৪২টি আসন।

ভোট শেষে আজ শনিবার (১ জুন) চারটি সংস্থার কেন্দ্রফেরত জরিপ সমন্বয় করে ভোটের ফলাফলের এমন আভাস দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।

৫৪৩ আসনের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেতে প্রয়োজন ২৭২ আসন। ভোট দিয়ে আসা ভোটারদের জরিপভিত্তিক তথ্যে বিজেপির টানা তৃতীয়বার ক্ষমতায় থাকার ইঙ্গিত মিলছে। ২০১৯ সালের নির্বাচনে বিজেপি জোট পেয়েছিল ৩৫২ আসন।

প্রায় ছয় সপ্তাহ ধরে সাত ধাপে ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ হয় আজ শনিবার, যার শুরু হয়েছিল ১৯ এপ্রিল। আগামী মঙ্গলবার (৪ জুন) ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, কেন্দ্র ফেরত জরিপের ফলাফল সঠিক নাও হতে পারে, কাছাকাছি যেতে পারে; আবার চূড়ান্ত ফলাফলের দিন তা উল্টেও যেতে পারে।

জরিপ সংস্থা ‘ইন্ডিয়া নিউজ-ডি ডাইনামিক্স’এর সম্ভাব্য ফলাফলে এনডিএ-কে দেওয়া হয়েছে ৩৭১টি আসন, যেখানে ইন্ডিয়া এর জন্য রাখা হয়েছে ১২৫টি। অন্যান্য দলগুলো পেতে পারে ৪৭টি আসন।

নিউজ ন্যাশনের জরিপে এনডিএকে এগিয়ে রাখা হয়েছে, যেখানে জোটটি ৩৪২ থেকে ৩৭৮টি আসন পেতে পারে বলে ধারণা করা হয়েছে। বিপরীতে ইন্ডিয়া পেতে যাচ্ছে ১৫৩ থেকে ১৬৯টি আসন এবং অন্যরা পেতে পারে ২১-২৩টি আসন।

‘জন কি বাত’এর কেন্দ্রফেরত জরিপে এনডিএ পেতে যাচ্ছে ৩৬২-৩৯২টি আসন, যেখানে ইন্ডিয়া পেতে পারে ১৪১-১৬১টি। অন্যান্যদের জন্য রাখা হয়েছ ১০-২০টি আসন।

আরেক জরিপ সংস্থা রিপাবলিক ভারত-মাট্রিজ আভাস দিয়েছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেতে যাচ্ছে ৩৫৩ থেকে ৩৬৮টি আসন, যেখানে ইন্ডিয়া পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। সংস্থাটি অন্যান্য দলের জন্য ৪৩ থেকে ৪৮টি আসন পাওয়ার আভাস দিচ্ছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের কেন্দ্রফেরত জরিপ অনুযায়ী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের ঝুলিতে যাওয়ার কথা ছিল ৩০০-৩৬৫টি আসন। চূড়ান্ত ফলাফলে এ জোট ৩৫২টি আসন পায়, যেখানে বিজেপি এককভাবে পায় ৩০৩টি আসন।

পাঁচ বছর আগের ওই নির্বাচনে সর্বনিম্ন ৭৭টি থেকে সর্বাধিক ১২৪টি আসন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট পেতে পারে বলে আভাস মিলেছিল। শেষপর্যন্ত তা ৯১ আসনে ঠেকে, যেখানে কংগ্রেস এককভাবে পেয়েছিল ৫২ আসন। ২০১৯ সালে জরিপের পূর্বাভাসের সঙ্গে চূড়ান্ত ফলাফলের মিল ছিল বেশি। তবে এবার চিত্র একটু ভিন্ন হতে পারে বলে জানাচ্ছে এনডিটিভি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণে কর্তৃপক্ষের পরিদর্শন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

আরও পড়ুন

সরকার রাজনৈতিক পরিচয়ে বৈষম্য চায় না: প্রধানমন্ত্রী

সরকার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “জাতীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। মতভেদ থাকতে পারে,...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি।শনিবার ভার্চুয়ালি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত' দু মাসব্যাপী ১২টি দল নিয়ে আয়োজিত মহান স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গত বৃহস্পতিবার...