শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

মাতামুহুরী নদী থেকে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

মাতামুহুরি নদী থেকে জাহাঙ্গীর আলম নামে নিখোঁজ এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ জুন) ভোর ৫টা ৪০ মিনিটের সময় মাতামুহুরি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত জাহাঙ্গীর আলম (৩২) চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ১নং ওয়ার্ড মন্ডল পাড়া এলাকার মৃত ছাবের আহমেদের ছেলে।

জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে জাহাঙ্গীর আলম বালু উত্তোলনের সময় হঠাৎ মাতামুহুরি নদীতে ডুবে যায়। স্থানীয় লোকজন বিভিন্নভাবে খোঁজাখুজির পরও সন্ধান মেলেনি তার। চকরিয়ার দমকল বাহিনী ও জেলেদের সাহায্যে জাল দিয়েও রাত ১১টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায় নি। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর মন্ডলপাড়া পয়েন্টে ছোট ছোট গর্তের সৃষ্ট হয়। এতে চোরাবালিতে শ্রমিক আটকে যায়,ফলে শ্রমিকের মৃত্যু হয়।

লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখম আওরঙ্গজেব বুলেট বলেন,মাতামুহুরি নদীতে নিখোঁজ শ্রমিক জাহাঙ্গীর আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে।আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমের নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

বিয়ের পরও নারীর সম্মতি কি অপ্রয়োজনীয় ?

বাংলাদেশে ধর্ষণ নিয়ে কথা বললে আমাদের চোখের সামনে সাধারণত...

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

আরও পড়ুন

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার টেরিয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।...