মঙ্গলবার, ৫ মে ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মাতৃভাষায় পড়ালেখা করতে পারে সেই জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছেন

কাপ্তাইয়ে তনচংগ্যা ও মারমা ভাষার বর্ণমালার উদ্বোধনী অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি

ঝুলন দত্ত, কাপ্তাই।

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার বলেন, ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সম্প্রদায় যাতে মাতৃভাষায় পড়ালেখা করতে পারে সেই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ গ্রহণ করেছেন। তনচংগ্যা সম্প্রদায়ের আলাদা নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং কৃষ্টি রয়েছে। প্রধানমন্ত্রী ১৯৯৭ সালে ২ ডিসেম্বর শান্তিচুক্তিতে তনচংগ্যা সম্প্রদায়কে আলাদা একটি জাতিগোষ্ঠী হিসাবে স্বীকৃতি দেন। আজ শিক্ষা দীক্ষায় সংস্কৃতিতে তনচংগ্যা সম্প্রদায় পার্বত্য অঞ্চলে একটি বিশেষ স্থান করে নিয়েছে। 

শনিবার (১ জুন) সকাল ১০ টায় রাঙামাটি জেলা পরিষদ এর অর্থায়নে কাপ্তাই  ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয়ের মিলনায়তনে এক বছরব্যাপী  তনচংগ্যা ভাষার বর্ণমালা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার  এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী,  নব নির্বাচিত উপজেলা পরিষদ  চেয়ারম্যান নাছির উদ্দীন ও ভাইস চেয়ারম্যান সুইপ্রু মারমা, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান এবং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা। এ সময় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা।

এসময় বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মৃনাল কান্তি তনচংগ্যা,  কাপ্তাই অঞ্চলের সভাপতি অজিত কুমার তনচংগ্যা সহ তনচংগ্যা কল্যান সংস্থার নেতৃবৃন্দ, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি তনচংগ্যা সম্প্রদায়ের শিক্ষার্থীদের হাতে তনচংগ্যা ভাষার বর্ণমালার বই তুলে দেন।

অনুষ্ঠানে তনচংগ্যা ভাষায় দেশের গান পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টিভি শিল্পী জ্যাকলিন তনচংগ্যা।

এদিকে একই দিন বেলা ১২ টায় দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিৎমরম উচ্চ বিদ্যালয়ে  মারমা শিক্ষার্থীদের মারমা বর্ণমালা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, মারমা সম্প্রদায়েরও রয়েছে নিজস্ব বর্ণমালা, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য। অনেকে মারমা ভাষায় কথা বলতে পারলেও মারমা ভাষার বর্ণমালা লিখতে জানে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মতো মারমা সম্প্রদায়ের শিক্ষার্থীরা যাতে তাদের নিজস্ব  বর্ণমালায় লিখতে এবং পড়তে জানে সেই ব্যবস্থা করেছেন।

রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান নাছির উদ্দীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার  ত্রিপুরা, রাঙামাটি জেলা পরিষদ এর সাবেক সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা, চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম, কাপ্তাই থানার ওসি আবুল কালাম, ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী এবং ৩২৩ নং চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিংমং চৌধুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণে কর্তৃপক্ষের পরিদর্শন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

আরও পড়ুন

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ (৪৮) নামে এক দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সকালে উপজেলার...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন।সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টিপুকে (৩২) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।রবিবার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানাধীন...

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব-১৫)।রোববার (৩মে) র‌্যাব-১৫ এর সিপিসি-২ এর...