সোমবার, ৩ আগস্ট ২০২৬

যুবলীগ নেতা হত্যা: ৭ বছর পর আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সাফায়েত মেহেদী, মিরসরাই।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম হত্যা মামলার আসামী শাকিল হোসেনকে (২৬) সাত বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শনিবার (২৬ মে) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্টার লাইন ফিলিং স্টেশন এর সামনে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাকিল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলার চরারকুল এলাকার কামাল হোসেনের পুত্র।

জানা গেছে, ২০১৭ সালের ২৩ জানুয়ারি ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল আমিন মুহুরী হত্যাকান্ডের জেরে একই বছরের ৫ সেপ্টেম্বর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ফজলুল করিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ফজলু ওই ইউনিয়নের ফরফরিয়া গ্রামের বাসিন্দা শফিউল আলমের ছেলে। হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে আসামী শাকিল আত্মগোপনে চলে যায়।

র‌্যাব -৭ এর সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ শরীফ উল আলম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ফজলুল করিম হত্যা মামলার প্রধান আসামি মোঃ শাকিল হোসেন ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্টার লাইন ফিলিং স্টেশন এর সামনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সে এবং তার অন্যান্য সহযোগীরা রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার ও পূর্ব বিরোধের জেরে ভিকটিম ফজলুল করিমকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামি মোঃ শাকিল হোসেনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি হত্যা ও একটি হত্যার চেষ্টা এবং জোরারগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টার মামলা সহ ৩টি মামলা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...