রবিবার, ৩০ আগস্ট ২০২৬

২৭ বছর পর কাজল

বিনোদন ডেস্ক :

বলিউডের এক সময়ের দ্যুতি ছড়ানো অভিনেত্রী কাজল দেবগন। সংসার ও নানা কারণে অভিনয় থেকে অনেকটাই অনিয়মিত এখন এই তারকা। মাঝেমধ্যে অভিনয় করতে দেখা যায় তাকে। তাও আবার ছোটখাটো কোনো চরিত্রে। তবে এবার গুরুত্বপূর্ণ এক চরিত্র নিয়ে দর্শকের সামনে আসছেন তিনি।

দীর্ঘ ২৭ বছর পরে ফের জুটি বাঁধছেন কাজল-প্রভু দেবা। নেপথ্যে তেলেগু পরিচালক চরণ তেজ উপ্পলাপতি। এই অ্যাকশন থ্রিলার ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করবেন চরণ তেজ। কাজল, প্রভু দেবা, নাসিরউদ্দিন শাহের মতো তারকাদের সঙ্গে বলিউড ডেবিউ করতে চলেছেন পরিচালক তাজ উপ্পালাপতি। স্বাভাবিকভাবেই বর্তমানে তার আনন্দের সীমা-পরিসীমা নতুন। একাধিক তামিল ছবি প্রযোজনা করার পর এবার তিনি প্রস্তুত তার বলিউডে আত্মপ্রকাশের জন্য।

জানা গেছে, বড় বাজেটের এই ছবিতে একঝাঁক অভিনেতার দেখা মিলবে। কাজল ও প্রভু ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ, সংযুক্ত মেনন, আদিত্য শীল। পাশাপাশি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যীশু সেনগুপ্ত থাকবেন জোরালো চরিত্রে। ছবির সংগীত পরিচালনা করবেন হর্ষবর্ধন রামেশ্বরম। সন্দীপ রেড্ডি বঙ্গার ‘অ্যানিমেল’ ছবির সংগীত পরিচালনা করেছেন হর্ষবর্ধন।

বলা বাহুল্য, ‘অ্যানিমেল’-এর প্রায় সব গানেই দর্শকের মধ্যে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। ছবির সিনেমাটোগ্রাফার জিকে বিষ্ণু, যিনি এর আগে ‘জওয়ান’ ছবিতে কাজ করেছেন। ছবির সম্পাদক নবীন নুলি। তিনি ‘পুষ্পা ২’ ছবির সম্পাদনাও করবেন বলে জানা গেছে।

তাজ জানিয়েছেন, ইতোমধ্যেই তারা হায়দরাবাদ এবং মুম্বাইয়ে এই ছবির শুটিংয়ের কাজ সেরে ফেলেছেন। আগামী সপ্তাহে মুক্তি পেতে পারে ছবির টিজার। জানা গেছে তার এই ছবিতে উঠে আসবে সন্তান এবং বাবা-মায়ের সম্পর্কের কথা। সন্তানরা যখন বড় হয়ে বাবা-মায়ের থেকে আলাদা হয়ে যায় তখন তাদের বাবা-মায়েদের কী চলে মনে, কে তাদের যত্ন নেয়, সেসব এই ছবিতে উঠে আসবে।

তাজ তার এই ছবির প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমি আমেরিকায় সিনেমা নিয়ে পড়াশোনা করেছি। এই ছবিটা তামিল ভাষায় বানালে হয়তো আমার জন্য সেটা সহজ হতো। কিন্তু আমি চ্যালেঞ্জটা নিতে চেয়েছিলাম।’

এর আগে ১৯৯৭ সালে তামিল ছবি ‘মিনসারা কানাভু’তে অভিনয় করেছিলেন কাজল ও প্রভু দেবা। আগামীতে কাজলকে দেখা যাবে ‘দো পাত্তি’ ও ‘সরেজমিন’ ছবিতে। অন্যদিকে প্রভু দেবার নতুন ছবি, ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ মুক্তি পাবে ৫ সেপ্টেম্বর।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...