শুক্রবার, ৮ মে ২০২৬

হাটহাজারীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ মে) দুপুরে উপজেলার ছিপাতলীতে ও বিকেলে হাটহাজারী পৌরসভার মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশুর নাম মোহাম্মদ নওশাদ (১১) ও তাজবীদ (২)। নওশাদ ছিপাতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল হামিদ সওদাগর বাড়ির মো: আইয়ুবের ছেলে।

অপরদিকে তাজবিদ হাটহাজারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার মারাক্কা চৌধুরীর বাড়ির মো: সুমনের প্রথম ছেলে।

জানা যায়, শুক্রবাব দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা ছিপাতলী ইউনিয়নের আব্দুল হামিদ সওদাগরের বাড়ির আলমের কুম বড় পুকুরে গোসল করতে গিয়ে নওশাদ ও বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ির উঠানে খেলতে গিয়ে তাজবিদ পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদেকে পুকুর থেকে উদ্ধার করে নওশাদকে একটি বেসরকারি হাসপাতালে ও তাজবিদকে হাটহাজারী স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নওশাদ জুম্মার নামাজের আগে দুপুরে পুকুরে গোসল করতে নামে। অনেকক্ষণ ধরে সে পুকুর থেকে না উঠলে পরে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। পরে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। তার পরিবার দাবি করছে সে সাঁতার জানত। আর তাজবীদের ঘরের পাশেই পুকুর। খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে সে ডুবে মারা গেছে। দুইজনেরই লাশ দাফন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

চকরিয়ায়  ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত...

আরও পড়ুন

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল কেটে খালের ওপর লোহার ব্রিজ নির্মাণ করায় প্রবাসী মো মো. জাহাঙ্গীর আলম...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের ৬ষ্ঠ দিনে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। একই দিনে সিজেকেএস সুইমিং পুলে...