শুক্রবার, ৮ মে ২০২৬

পোকখালীর ইউপি চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান রফিক আহমদকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার এর বিচারক আখতার জাবেদ এ নির্দেশ দেন।

জানা যায়, গত ২৮ এপ্রিল ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি ঢোল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিক আহমদের বাড়ির নিকটে ছিল। তিনি কেন্দ্রে প্রভাব বিস্তার ও পরবর্তীতে ব্যালট বক্স ছিনতাইয়ের উদ্দেশে সমর্থকদের নিয়ে প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনী ডিউটিতে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে রেখে রাস্তায় ব্যারিকেড ও আগুন জ্বালিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। এতে তাদের হামলায় দায়িত্বরত পুলিশ পরিদর্শক শাকিল হাসান আহত হন। এ ঘটনায় পুলিশ ২৯ এপ্রিল ঈদগাঁও থানায় মামলা দায়ের করে।

জিআরও (পুলিশের উপ-পরিদর্শক) জাহাঙ্গীর হোসেন বলেন, এ মামলার আসামি রফিক আহমদ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক জামিন না-মঞ্জুর করেন। পরে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, চেয়ারম্যান রফিক টানা দ্বিতীয় বারের মত এবারও চেয়ারম্যান নির্বাচিত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

চকরিয়ায়  ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত...

আরও পড়ুন

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল কেটে খালের ওপর লোহার ব্রিজ নির্মাণ করায় প্রবাসী মো মো. জাহাঙ্গীর আলম...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...

সীতাকুণ্ডের কুমিরা গ্যাস সিলিন্ডার গোডাউনে অভিযান, জরিমানা ১ লক্ষ

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের বিক্তিতে ইউনুস এন্টারপ্রাইজ নামের একটি গ্যাসের বোতলের গোডাউনে অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা...