মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় দুই বসতঘরে দুর্ধর্ষ চুরি,নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

অনলাইন ডেস্ক

সাতকানিয়ায় দুবাই প্রবাসীসহ দুই বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৩ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ ১৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোরের দল।

গত শনিবার (২০ এপ্রিল) গভীররাতে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তাঁতী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চুরি হওয়া ঘরের মালিকরা হলেন, দুবাই প্রবাসী আব্দুল আলম ও বেসরকারি চাকুরিজীবী শাহ আলম।

আব্দুল আলমের ছেলে রবিউল আলম বলেন, ঈদের বেড়ানো শেষে শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যার দিকে আমাদের পরিবারের সকল সদস্য চট্টগ্রাম শহরের বাসায় চলে যায়। ঘরে অবস্থানরত আমার চাচীও একই দিন রাতে তার বাবার বাড়ি চলে যায়। এ সুযোগে শনিবার গভীর রাতে লোহার দরজার তালা ভেঙ্গে চোরের দল ঘরে প্রবেশ করে আলমারি ও ভেতরের ড্রয়ারে রক্ষিত আমাদের দুই ঘরের ১৩ ভরি স্বর্ণালংকার, ৯৩ হাজার নগদ টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ ১৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। চুরির শিকার অপর ঘরের মালিক শাহ আলমও চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মো. ইকরামুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘরে কেউ না থাকার সুযোগে চোরের দল তালা ভেঙ্গে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...