মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

অনলাইন ডেস্ক

পটিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো চারজন। শুক্রবার (১৯ এপ্রিল) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। 

পটিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের খরনা চেয়ারম্যান ঘাটা এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি যাত্রীবাহী দ্রুতগামী বাস ও চকরিয়া দিকে যাওয়া একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ সিএনজি যাত্রী ঘটনাস্থলে নিহত ও ৪ জন গুরুতর আহত হন।

এতে নিহতরা হলেন, চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ইউনুচ মার্কেট এলাকার আবু তৈয়বের ছেলে আবু বক্কর তাসিব (১৮) ও কক্সবাজার জেলার রামু থানার আহমদ হোসেনের ছেলে নুরুল আলিম (২৭)।

আহতরা হলেন, চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের রাকিব হোসেন (২০), মোহাম্মদ জাবেদ (১৯), মোহাম্মদ সিহাব (২২), চকরিয়ার সিএনজি চালক লিটন (৩৫)। আহত চারজনকে চন্দনাইশের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

অপর দিকে, একই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে পটিয়া মনসা বাদামতল থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি মিনি বাস ২০০ মিটার অতিক্রম করার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এসময় বাসটির হেলপার রফিক (২৩) লাফ দিতে গিয়ে বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারান। নিহতের বাড়ী পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের চাপড়া গ্রামে বলে জানা গেছে।

ঈদের দিনে খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের 

পটিয়া ক্রসিং হাইওয়ে থানা ওসি তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, শুক্রবার বিকেল ও রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও আরো অন্তত ৪ জন আহত হন। রাতে বাস-সিএনজির মুখোমুখি সংর্ঘষের খবর পেয়ে মহাসড়কের পটিয়া খরনা চেয়ারম্যান ঘাটা এলাকায় পৌঁছে ঘাতক বাসটি ও দুর্ঘটনা কবলিত দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় নিহতদের বিষয়টি সংশ্লিষ্ট চন্দনাইশ থানা পুলিশ তদারকি করছেন। তারা নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আমাদেরকে দিবে। এরপর আমরা সড়ক আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিব। এছাড়াও একই দিন বিকেলে পটিয়া মনসা বাদামতল এলাকায় একটি মিনি বাস উল্টে রফিক নামের একজন হেলপার নিহত হয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...