সোমবার, ৩১ আগস্ট ২০২৬

সাবেক ভূমিমন্ত্রীর পিএস হলেন কর্ণফুলীর মারুফ হাসান

নিজস্ব প্রতিবেদক

সাবেক ভূমিমন্ত্রী বর্তমান ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাইফুজ্জামান চৌধুরী’র পিএস হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কতৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

১৭ এপ্রিল (বুধবার) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত নিয়োগ-সংক্রান্ত এ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাইফুজ্জামান চৌধুরী যতদিন এ পদ অলঙ্কৃত করবেন অথবা মারুফ হাসান কে একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

জানা যায়, হাসান মারুফের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের আহসানিয়া পাড়ার মোহাম্মদ আলী সাহেবের বাড়ী। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ব্যক্তি জীবনে সহধর্মিণী নুসরাত নাহার ও একমাত্র কন্যা মিফতাহুল জান্নাতকে নিয়ে সুখী সংসার তাঁর।

তিনি প্রশাসন ক্যাডারে যোগদান করেন ৩৩ তম বিসিএসে। ২০১৪ সালের ৭ আগস্ট তিনি সহকারি কমিশনার হিসেবে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় ও পরবর্তীতে হবিগঞ্জ ডিসি অফিসে যোগদান করেন। ২০১৭ সালে আবার ভূমি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় সহকারি কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৯ সালের ৪ এপ্রিল ডেমরা সার্কেল এর এসিল্যাণ্ড ছিলেন।

২০১৯ সালের নভেম্বর মাসে সিনিয়র সহকারি কমিশনার হিসেবে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। ২০২০ সালের ২১ জুলাই ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগ কার্যালয়ে ন্যস্ত হন। একই বছরের ২৩ জুলাই গৌরীপুর উপজেলায় ইউএনও পদে যোগদান করেন।

এ সময় প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠত্বের বিচারে ময়মনসিংহ বিভাগেও শ্রেষ্ঠ হয়েছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় নির্বাচন করা হয়।

পরে ২০২৩ সালের ৫ জানুয়ারি তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কতৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...