মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ঈদে নবরূপে সেজেছে বান্দরবান

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

ঈদ মানে আনন্দ,মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।এক মাসের দীর্ঘ সিয়াম সাধানার পর সকলের কাছে ঈদের আনন্দ নিয়ে আসে বাধভাঙ্গা আনন্দের জোয়ার।

আর তাই ঈদ কে সামনে রেখে বান্দরবান পৌরসভার উদ্যোগে জেলা সদরের প্রধান সড়ক গুলো সাজানো হয়েছে নানা রঙ্গের লাইট দিয়ে। দিনের চেয়ে রাতের নগরী সকলের কাছে উৎসবের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে।

ঈদ জামাতের জন্যেও মাঠের সকল কাজ ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে,করা হয়েছে ঈদ শুভেচ্ছা তোরন,জনসাধারণ কে জানানো হয়েছে ঈদের শুভেচ্ছা,যেখানে দাড়িয়ে উৎসুক জনসাধারণ ছবি তোলায় ব্যস্ত।

এ বিষয়ে বান্দরবান পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম বলেন পর্যটন নগরী বান্দরবান কে ঈদুল ফিতর উপলক্ষে নতুন ভবে সাজানোর চেষ্টা করেছি,বান্দরবানের অভিভাবক বীর বাহাদুর উশৈসিং এর নির্দেশনায় পৌরসভাকে আধুনিক ও পরিছন্ন শহরে রূপ দেয়ার চেষ্টা করছি।

তিনি পর্যটকদের উদ্দেশ্যে বলেন আপনারা বান্দরবান আশুন,বান্দরবান কে উপভোগ করুন।

এদিকে ঈদে নিজেদের সামর্থ্য অনুযায়ী পরিবারের বাবা,মা,ভাই,বোন ও আত্মীয় স্বজনের জন্য পছন্দের জামা কাপড় কিনতে ভিড় জমেছে শহরের মার্কেট গুলোতে।

মার্কেট গুলোতে শেষ সময়ে ক্রেতা সাধারণের ভিড় চোখে পড়ার মতো।

সকাল থেকেই কাপড়ের দোকান গুলো ব্যাস্ত সময় পার করে মধ্য রাত পর্যন্ত ক্রেতাদের পছন্দ সই একের পর এক কাপড় দেখাতে ব্যাস্ত দোকানীরা।

সরজমিনে বান্দরবানের কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায় নিজেদের পছন্দের কাপড় কিনতে পেরে অত্যন্ত আনন্দ দোকানে আগত ক্রেতা সাধারণ।

এদিকে চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটের পাইকারি বিক্রেতা মোঃ হারুন জানান পাইকারি মাল খুচরা দোকানে দিয়েছি,অনেকে ৫০ হাজার টাকা মালে ৫ হাজারো বিক্রি করতে পারে নি।

ঈদের কেনাকাটা করতে আশা একজন গৃহীনি জানালেন পরিবারের আয়ের সাথে সাথে ব্যয়ের মিল না থাকলেও পরিবারের সাধ্যমতো ঈদের কেনাকাটা করেছি।

একজন ক্রেতা জানালেন দাম একটু বেশি হলেও ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নেয়া আর সবাইকে খুশি রাখার জন্য পছন্দের কাপড়টাই কেনার চেস্টা করছেন।

জেলার স্বপ্নপূরী দোকানের স্বত্বাধিকারী মোঃ খোরশেদ জানালেন এবারের ঈদ ও পহেলা বৈশাখ কাছাকাছি হওয়াতে শেষের দিকে জমে উঠেছে ঈদের বাজার।বাজারে বাংলাদেশের কাপড়ের চাহিদা আছে পাশাপাশি ইন্ডিয়ান ও পাকিস্তানি কাপড়েরও চাহিদা আছে। তবে এবারের ব্যবসায় খুশি এই ব্যবসায়ি।

প্রতিবারের মতো এবারো ছোট বড় সকলের পোষাকের বাজার বেশির ভাগই দখল করে আছে ইন্ডিয়ান কাপড়চোপড়।দোকানিরা বলছেন এ সকল কাপড় আমদানিতেও খরচ হচ্ছে আগের চেয়ে বেশি আর এ কারনেই পূর্ববর্তী সময়ের চেয়ে দাম টা একটু বেশি,তার পরেও ক্রেতা সাধারণের কথা বিবেচনা করে প্রায় প্রতিটি দোকানেই ক্রতাদের জন্য থাকচে ডিসকাউন্টের ব্যাবস্থা।

জামা কাপড়ের পাশাপাশি ভিড় জমেছে কসমেটিকস আর ক্রোকারিজের দোকানেও,অনেকে কাপড়চোপড়,নতুন জুতো কেনাকাটার পাশাপাশি নিজেদের ঘরকে সাজাতে কিনছেন ঘর সাজানোর জিনিসপত্র।

এদিকে ঈদ বাজার কে সামনে রেখে প্রশাসনের পক্ষ হতেও নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা,নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিতে প্রায় প্রতিটি মার্কেটের সামনেই দেখা গেছে পুলিশ সদস্যদের সতর্কতামূলক পাহাড়।

এছাড়াও যারা ঈদের ছুটিতে বাড়িতে যাবেন তাদের নিরাপত্তায় বাস স্টেশন ও বাসে পর্যাপ্ত পুলিশ সদস্য গণ দায়িত্ব পালন করছেন।সকলে নির্বিঘ্নে পরিবার পরিজন নিয়ে যেনো ঈদ করতে পারে এ জন্য বান্দরবান জেলা পুলিশ সার্বিকভাবে নিয়োজিত রয়েছে।

এদিকে এবারের ঈদ উপলক্ষে জেলার কয়েকটি আবাসিক হোটেল প্রায় ৮০ ভাগ বুকিং হয়েছে বলে জনানন গার্ডেন সিটির মালিক পক্ষ মোঃ আরমান।

তিনি জানান ঈদের ৪-৫ দিনের বন্ধে ভালোই রুম বুকিং হয়েছে।কিছু ঘটনার কারনে পর্যটকরা একটু আতংকিত হয়েছিলো তবে এখন ভয়ের কারন নেই নির্বিগ্নে জেলা সদরের আশপাশের পর্যটন কেন্দ্র গুলো ঘুরে যেতে পারবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে...

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

আরও পড়ুন

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে সিমেন্ট পাচারকালে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট আটক করা হয়েছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ...