বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ভুয়া পিবিআই অফিসার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর হালিশহরে পংকজ নাথ (৩২) নামে এক ভুয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অফিসারকে গ্রেপ্তার করেছে সংস্থাটির আসল কর্মকর্তারা।

শুক্রবার (৫ এপ্রিল) দক্ষিণ হালিশহর এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পংকজ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পুলিন দেবনাথের ছেলে।

পিবিআইয়ের চট্টগ্রাম জেলা ইউনিটের পুলিশ সুপার নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হোয়াটস অ্যাপে পুলিশের পোশাক পরা ছবি দিয়ে নিজেকে পিবিআইয়ের ‘ওসি নাজমুল’ পরিচয় দিয়ে ওই যুবক প্রতারণা করে আসছিল। এছাড়াও সে নিজেকে কখনও সিআইডি অফিসার, কখনও নৌবাহিনীর কমডোর পরিচয় দিয়েও অনেকের সঙ্গে প্রতারণা করেছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার পংকজ সামাজিক যোগাযোগমাধ্যমে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার বাসিন্দা এক প্রবাসীর স্ত্রীর পরিচয় হয়। ওই নারী তার পরিচিত এক ব্যক্তির কাছে প্রায় দশ লাখ টাকা পান। পরিচয়ের সময় পংকজ নিজেকে পিবিআইয়ের ‘ওসি নাজমুল’ বলে পরিচয় দেয়। পাওনা টাকা উদ্ধারে ওই নারী তার সহযোগিতা চান। তখন পংকজ তাকে টাকা উদ্ধারের আশ্বাস দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ লাখ ১০ হাজার টাকা গ্রহণ করে। এরপর আরও এক লাখ টাকা দাবি করলে ওই নারীর বিষয়টি সন্দেহ হয়। পরে তিনি আমাদের অফিসে এসে ওসি নাজমুল নামে পিবিআইয়ে কেউ আছেন কি না এবং তার কাছে পাওনা টাকা উদ্ধারের কোনো অভিযোগ তদন্তাধীন আছে কি না জানতে চান। আমরা প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে পংকজকে ধরতে অভিযান শুরু করি। একপর্যায়ে তার অবস্থান শনাক্ত করে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় এলাকা থেকে শুক্রবার রাতে আমরা তাকে গ্রেপ্তার করি।

পিবিআইয়ের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা দায়ের করেছেন সংস্থাটির এসআই শাহাদাত হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...