মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সাহস থাকলে বিএনপি উপজেলা নির্বাচনে আসুক: নাছিম

চট্টগ্রাম নিউজ ডটকম

সাহস থাকলে বিএনপিকে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বুধবার (৩ এপ্রিল) রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি সাম্প্রদায়িক রাজনীতির কারণে নির্বাচন থেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। আবার তারা বড় বড় কথা বলে।

তারা বলে নৌকা নাকি ডুবতে বসেছে, তার জন্য আমরা উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক দিচ্ছি না। যারা নৌকা দেখলে জলাতঙ্ক রোগীর মতো ভয় পায়, কাঁপতে থাকে, যাদের জনপ্রিয়তা শূন্যের কোটায় তাদের যদি সাহস থাকে তারা যেন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে।

তাদের ধানের শীষ যদি এতই জনপ্রিয় হয় তাহলে নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হোক। তিনি বলেন, গত ৭ জানুয়ারি দেশে একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে জনপ্রিয়তা না থাকায় বিএনপি অংশগ্রহণ করেনি। তারা জানে দেশের মানুষ তাদের ভোট দেবে না। স্থানীয় নির্বাচনে আমরা চাই জনপ্রিয় ভালো মানুষ নির্বাচিত হোক। আওয়ামী লীগ চায় নির্বাচনে সকল দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক হোক।

বিএনপির নেতা ড. আব্দুল মঈন খানকে উদ্দেশ্য করে বাহাউদ্দিন নাছিম বলেন, আপনার প্রতি আমার অনুরোধ যদি সাহস থাকে তাহলে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করে তারপর বড় বড় কথা বলুন।

জনগণের প্রতি যদি আপনাদের আস্থা থাকে তাহলে আসুন, নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে প্রমাণ করুন আপনাদের জনপ্রিয়তা আছে। নতুবা নির্বাচন থেকে পালিয়ে বড় বড় কথা বলে মানুষের কাছে হাসির পাত্র হবেন না।

তিনি আরও বলেন, অসত্য কথা বলে বিভ্রান্তি ছড়াবেন না, সাম্প্রদায়িক রাজনীতি করে ফায়দা লোটার চেষ্টা করবেন না। অগ্নিসন্ত্রাস করে দেশের মানুষকে হত্যা করবেন না। সত্যের পথে, মুক্তিযুদ্ধের চেতনার পথে রাজনীতি করার জন্য আপনাদের আহ্বান জানাই। দেখুন বাংলাদেশের মানুষ আপনাদের অপকর্ম, পাপকে ক্ষমা করে দিয়ে আপনাদের সমর্থন করে কি না। সত্য কথা বলুন, গণতন্ত্রের পথে হাঁটুন।

রমনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি প্রমুখ।

এর আগে সকালে বাহাউদ্দিন নাছিম বঙ্গবন্ধু এভিনিউতে মহিলা আওয়ামী লীগের শাড়ি বিতরণ অনুষ্ঠানে এবং দুপুরে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির রাজধানীর আবুজর গিফারী কলেজ মাঠে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির খাদ্যসামগ্রী বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রেইস অনলাইন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MOU) স্বাক্ষরিত হয়েছে। পার্কভিউ...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...