মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বান্দরবানে সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা পরিদর্শনে ডিআইজি-ডিসি-এসপি

মো: শহীদুল ইসলাম রানা, বান্দরবান

বান্দরবানের রুমা উপজেলায় ভয়াবহ ব্যাংক ডাকাতির ঘটনায় বুধবার (৩ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেলেন পুলিশের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান, বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ও জেলা পুলিশ সুপার সৈকত শাহীনসহ সোনালী ব্যাংক চট্টগ্রাম বিভাগের জিএম মো. মুসা খান।

এ সময় জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন সাংবাদিকদের জানান, প্রাথমিক অবজারভেশন করা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার ক্রাইমসিন গুলো সনাক্ত করেছে। ব্যাংকের সিসি ক্যামেরা ফুটেজ সংরক্ষিত রয়েছে। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছেন আপাতত আইনশৃঙ্খলার পরিবেশ স্বাভাবিক আছে।

ঘটনার সাথে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের জড়িতের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, নানা ইঙ্গিতে একটি সংগঠনের নাম উঠে এসেছে। তবে এটি তদন্ত সাপেক্ষে জানানো হবে।’

পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, সোনালী ব্যাংকের পুলিশের গার্ড রুমে থাকা ১০ টি অস্ত্র ,৩৮০ রাউন্ড গুলি তারা পুরোটাই লুট করেছে, এবং আনসার সদস্যের ৪ টি শর্টগান ছিলো ২৫ রাউন্ড গুলি ছিলো এটাও তারা লুট করেছে। ব্যাংকের ভিতরেও তারা ভাংচুর করেছে।

তিনি বলেন, ঘটনার সাথে কে বা কারা জড়িত আপাতত তদন্ত চলছে, ক্রাইমসিন টিম আসছে, সিসিটিভি ফুটেজ দেখে কিছুটা অনুমান করতে পারব। বাকিটা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হতে পারব।
এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঘটনায় রুমা উপজেলা পরিষদ সরকারি কর্মচারী ও উপজেলার সাধারণ মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। জেলা সদরে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পক্ষ থেকেও।

নিখোঁজ ব্যাংক ম্যানেজারের স্ত্রী বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক মিসেস ইশফাত ও পরিবারের সদস্যরা জানান, এখনো তাঁরা কোন খবর পায়নি। পরিবার থেকেও আলাদা ভাবে কোন মামলা বা আইনগত কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

প্রসঙ্গত গত মঙ্গলবার (২ এপ্রিল) তারাবির নামাজ চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের একটি সশস্ত্র গ্রুপ রুমা সোনালী ব্যাংকের পিলসি শাখায় ঢুকে ব্যাংকের ভোল্ট ভেঙ্গে ২ কোটি টাকা লুট, ব্যাংকের আইনশৃংখলায় নিয়োজিত সদস্যদের অস্ত্র ও গুলি লুট করে ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে মসজিদ থেকে অপহরণ করে নিয়ে যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...