সোমবার, ৩১ আগস্ট ২০২৬

তেলের লরি উল্টে আগুন ধরে পুড়ল পাঁচ গাড়ি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

সাভারে তেলের লরি উল্টে আগুন ধরে গেছে। এই আগুনে পুড়েছে ৪টি ট্রাক ও একটি প্রাইভেটকার। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে হেমায়েতপুরের জোড়পুল এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ‍উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন। তবে তার ঠিকানা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিতরা। পাশাপাশি দগ্ধদের পরিচয়ও এখনো শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পাঁচটা ৩৫ মিনিটে তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে লরিটিতে আগুন ধরে যায়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। লরির পেছনে আটকে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকারে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি এ্যাম্বুলেন্স ও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চারজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সাভার মডেল থানার ওসি শাহ জামান বলেন, ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এখন যান চলাচল করছে। তবে সড়কটি জটলা রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

আরও পড়ুন

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...