বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

সম্পত্তির জন্য মাকে হত্যাচেষ্টা, ২ ছেলে কারাগারে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সম্পত্তির জন্য মাকে গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগে দুই ছেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রবিবার (৩১ মার্চ) চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

অভিযুক্তরা হলেন- সুমন বড়ুয়া (৪২) ও অনুপম বড়ুয়া (৪০)। তাঁরা চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের অংকুরঘোনা গ্রামের মৃত সৃজিত কুমার বড়ুয়ার ছেলে।

জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, সম্পত্তির জন্য নিজের গর্ভধারনী মাকে মেরে ফেলের চেষ্টা করবে এটা কোনভাবে গ্রহণযোগ্য নয়। মা নিজে বাদী হয়ে ছেলেদের বিরুদ্ধে মামলা করেছেন। আজ উচ্চ আদালতে নির্দেশে চট্টগ্রাম সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে দীর্ঘ শুনানি শেষে আদালত ঐ দুই ছেলেকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদিনী মিনু রানী বড়ুয়ার স্বামী মার্স কর্পোরেশন নামক সিএন্ডএফ এজেন্ট এর মালিক। তিনি বিভিন্ন জায়গায় নিজের এবং স্ত্রীর নামে সম্পত্তি কিনেন এবং তার উপর ৬ তলা বাড়ি করেন। বাদীনির স্বামী বিভিন্ন বিহার ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করেন, বাদীনীর স্বামী মারা যাওয়ার পরে আসামিগণ তাদের পৈতৃক সম্পত্তি ও মায়ের সম্পত্তি বিক্রি করে তাদেরকে টাকা দেওয়ার জন্য মাকে বারংবার জোর করতে শুরু করে। তাতে মা অপারগতা প্রকাশ করলে ছেলেরা মাকে মারধর করে গলা টিপে হত্যার চেষ্টা করে। আর এসব অভিযোগ তুলে গত বছরের নভেম্বর মাসে মা মিনু রানী বড়ুয়া বাদী হয়ে সুমন বড়ুয়া, অনুপম বড়ুয়া, মিল্টন বড়ুয়া নামে তার ৩ ছেলেদের বিরুদ্ধে আদালত মামলা দায়ের করলে সাথে সাথে অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন আদালত।

পরে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সোমবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সুমন বড়ুয়া ও অনুপম বড়ুয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...