শনিবার, ৪ জুলাই ২০২৬

ঈদে আসছে নির্মাতা এস.ডি.জীবনের নাটক ‘দুনিয়ার খেলা’

অনলাইন ডেস্ক

আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীর মিরপুর, খিলগাঁও, টঙ্গী রেলস্টেশন সহ বিভিন্ন লোকেশনে চিত্রায়ন করা হয়েছে নাটক “দুনিয়ার খেলা”। প্রিয়া সেন এর লেখা গল্পে নাটকটিতে জুটি বেঁধেছেন আশিক খান চৌধুরী ও খান রশ্নি, রিকো ডি রোজারিও ও তানহা নুফা।

নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা এস.ডি.জীবন। ঈদে “জীবন প্রিয়া ডিজিটাল” ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পা দ্বীপ রায়, নুরুল কবির, মাহফুজ সাফি,  ডিজে রুবেল,  এম.এন.শিপু, মেহেদি ও নিরব উদ্দিন সহ আরো অনেকে।

আশিক খান ফ্লিমস এর সহযোগিতায় তত্ত্বাবধানে ছিলেন রাকিবুল হাসান। চিত্রগ্রহণে ছিলেন আর.আই লিপসন।

নির্মাতা এস.ডি.জীবন বলেন, “দুনিয়ার খেলা” নামটি যেমন সুন্দর, নাটকের গল্পটিও অসাধারণ। প্রিয়া সেন ভালোই লিখেছে। এটি আমাদের একটি স্বপ্নের প্রজেক্ট। গল্পটা মুলত রোমান্টিক এ্যাকশান টাইপের। যাতে প্রেম, অভাবের তাড়না, ক্ষমতার লোভ এই ধরণের বিষয়গুলো আছে।

আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর একটি টিম ওয়ার্ক করেছি। আশিক খান ও রাকিবুল হাসান সহ টিমের সকলে আন্তরিকতার সাথে কাজটি করেছেন।আমরা মুলত ভিন্নভাবে একটি গল্প বলতে চেয়েছি।

নাটকে আশিক খান ও খান রশ্নি’র রসায়নটা দারুণ ছিলো। বাকীটা বিচার করবে দর্শকরা, আমি সকলকে নাটকটি দেখার আমন্ত্রন জানাচ্ছি। যদি নাটকটি সবার ভালো লাগে, তাহলে আমাদের কষ্ট সার্থক হবে।

এ প্রসঙ্গে গল্পকার প্রিয়া সেন বলেন, নাটক হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। আমি মুলত আমার গল্পে সমাজের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের চারপাশে কতো ঘটনা প্রনিয়তই ঘটছে।

বিশেষ করে ক্ষমতার লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। পারিবারিক সর্ম্পক, বন্ধুত্ব এমনকি প্রেমও নষ্ট করে দেয় এই ক্ষমতার লোভ। আমি আশা করছি এই ঈদে আমার লেখা গল্পে নির্মিত নতুন নাটকটি দর্শকদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে। আশা করছি এই নাটকটি সবার পছন্দ হবে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আশিক খান চৌধুরী বলেন, বর্তমান সময়ের সমাজকে সুন্দর একটি বার্তা দিবে এই নাটকটি। ক্ষমতা আর টাকার লোভে মানুষ এই দুনিয়ায় কতো খেলা খেলে সেটিই বুঝতে পারবেন এই নাটকে।

প্রিয়া সেন দিদির গল্পে পরিচালক এস.ডি.জীবন দাদা একটি সুন্দর কাজ করেছেন। এটি আমাদের একটি টিম ওয়ার্ক। আমরা সবাই নিজেদের পরিবারের সদস্যদের মতোই কাজ করেছি। আমি আশা করছি দর্শকরা অন্যরকম কিছু দেখতে পাবেন। আমি সকলকে নাটকটি দেখার আমন্ত্রন জানাচ্ছি।

এতে অভিনয় প্রসঙ্গে খান রশ্নি বলেন, ‘নাটকের গল্প অসাধারণ। সমাজের বাস্তবতা, প্রেম ও দন্ধ, অভাবের তাড়না, ক্ষমতার লোভ, সবকিছু মিলে দর্শক ঈদের আয়োজনে যে ধরনের নাটক দেখতে চায় এটি তেমনই।

এতে আমি ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করেছি। আশা করছি আমার চরিত্রটি দর্শকের পছন্দ হবে। গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাই না। আমি চাই দর্শক এটি পর্দায় দেখুক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ...

কৃষক কার্ডের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে...

প্রধানমন্ত্রীর কাছে জুলাই হত্যার দৃশ্যমান বিচার চাইলেন শহীদ পরিবারের সদস্যরা

জুলাই আন্দোলনে নিহতদের দৃশ্যমান বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। এ...

চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা: অর্থমন্ত্রী

চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা রয়েছে, এজন্য বিদেশি...

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের...

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে উল্লেখ করে...

আরও পড়ুন

বর্ণিল আয়োজনে ৬ দিনব্যাপী চট্টগ্রামে বিজয় মেলার উদ্বোধন

চট্টগ্রাম বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, আমাদের যে সকল কৃষ্টি, কালচার, সংস্কৃতি রয়েছে এগুলোর বহিঃপ্রকাশ মেলার মাধ্যমে তুলে ধরা হয়ে থাকে।...

“স্বেচ্ছা স্বীকারোক্ততিতে সাধারণ ক্ষমা পাবেন ভুয়া মুক্তিযোদ্ধারা”- মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ‘যারা ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন তারা যদি স্বেচ্ছায় এসে তা স্বীকার করেন, তাহলে তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা...

অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে-উপদেস্টা আসিফ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ‘জাতীয় স্বার্থ কমপ্রোমাইজ করে এমন কোনো পররাষ্ট্র সম্পর্ককে আমরা বিশ্বাস করি না।...

আগরতলা অভিমুখে লংমার্চ,বিএনপি নেতাকর্মীদের ঢল

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে আগরতলা অভিমুখে লংমার্চ করেছে বিএনপির তিন অঙ্গ সংগঠন।বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর...