মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আবাসিক মেসে থাকা শিক্ষার্থীদের সহযোগিতায় বান্দরবান সেনা জোন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশছোয়া তার উপর রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম খানিকটা বেশি,যার প্রভাব পড়েছে জেলার সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে আশা কলেজ হোস্টেলের বাইরে আবাসিক মেসে থাকা শিক্ষার্থীদের উপর।মেসে থাকা বেশিরভাগ শিক্ষার্থীই মধ্যবিত্ত পরিবারের,পরিবার থেকে লিখাপড়ার জন্য যে খরচ পাঠায় তা দিয়ে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি,লিখাপড়ার খরচ,খাওয়া,থাকা খরচ গিয়ে মাসের খরচ পোষায় না,তাই বাড়তি রোজগারের জন্য টিউশনি করে অনেক শিক্ষার্থী।এই রমজানে ইফতারীর খরচের প্রভাবে অনেকটা সাদামাটা ভাবেই তারা ইফতার করে প্রতিদিন।

বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি এর নির্দেশে জেলা সদরের পৌরসভার আর্মি পাড়া,মেম্বার পাড়া,নিউগুলশান এলাকায় আবাসিক মেসে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের ২১ জন শিক্ষার্থীদের মাঝে অবশিষ্ট রমজানের ২০ দিনের জন্য ছোলা,মুরি,সয়াবিন তেল,মশুর ডাল,খেজুর সহ আনুষাঙ্গিক ইফতার সামগ্রী বিতরণ করে বান্দরবান সেনা জোন।

এদিকে অবশিষ্ট রমজানের ২০ দিনের জন্য ইফতার সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আবাসিক মেসে থাকা শিক্ষার্থীরা।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স এন্ড ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র শাহরুখ আরমান বলেন , বান্দরবান সেনা জোন আমাদের বাকি রমজানের জন্য ইফতার সামগ্রী প্রদান করেছে,ধন্যবাদ জানাই জোন কমান্ডার মহোদয়কে।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ শরীফ বলেন সেনাবাহিনী পার্বত্য বান্দরবানে সর্বদাই মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে আবাসিক মেসে থাকা শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের ফলে তারা খুবই উপকৃত হয়েছে।

এ বিষয়ে বান্দরবান জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি বলেন সেনাবাহিনী পার্বত্য বান্দরবানে স্থিতিশীল নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি শিক্ষা ,স্বাস্থ্য,যোগাযোগ সহ মানবিক সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

আবাসিক মেসে থাকা শিক্ষার্থীদের ইফতারে না না অসুবিধার বিষয়টি আমাদের নজরে আশায় আমরা আবাসিক মেসে থাকা শিক্ষার্থীদের রমজানের অবশিষ্ট ২০ দিনের ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি।অতীতের মতো আগামীতেও বান্দরবান সেনা জোন সকল মানবিক কর্মকাণ্ডে সহায়তা অব্যাহত রাখবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে...

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...