সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে মুদির দোকানে চুরি, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের আদর্শপাড়া গ্রামে মুদি দোকানে চুরির ঘটনায় স্থানীয়রা মোঃ শাহাজাহান প্রকাশ কালু (৪০) নামে এক চোরকে আটক করে পুলিশে দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহির হোসেন।

এজাহার সূত্রে জানা গেছে, শিকলবাহা ইউনিয়নের চরহাজারী খালপাড় আদর্শপাড়ার মুদি দোকানদার মোহাম্মদ ফারুক (২৮) গত ২২ মার্চ রাত অনুমান রাত ৩টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত সাড়ে ৩ টার সময় হঠাৎ স্থানীয় জাহিদুল ইসলাম ফোন করে জানান, তাঁর দোকানে চোর প্রবেশ করেছে। মালামাল চুরি করে যাওয়ার সময় স্থানীয়রা চোরকে আটক করেছে।

বাকি দুই তিনজন চোর পালিয়ে গেছে। এ কথা শোনে ফারুক দ্রুত ঘটনাস্থলে এসে দোকানে প্রবেশ করে দেখে বিভিন্ন ব্যান্ডের সিগারেট, মোবাইল রিচার্জ কার্ড, গুড়া দুধ, গোল্ড ড্রিংক ও নগদ টাকাসহ এক লক্ষ টাকার মালামাল নাই। পরে আটক চোরকে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে সে আরও কয়েকজনের নাম বলেন। পরে স্থানীয়রা চোরকে কর্ণফুলী থানার পুলিশ হেফাজতে দেন।

এ ঘটনায় ২২ মার্চ (শুক্রবার) দুপুরে শিকলবাহা ইউনিয়নেন আদর্শপাড়ার মৃত দানা মিয়ার ছেলে মুদি দোকানদার মোহাম্মদ ফারুক (২৮) বাদি হয়ে তিন জনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় চুরির মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত চোর মোঃ শাহাজাহান প্রকাশ কালু (৪০) ভূজপুর থানার রমজানের বাপের বাড়ির আবদুল মালেকের ছেলে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এজাহারভুক্ত বাকি আসামিরা হলেন-কর্ণফুলী থানার শিকলবাহা ৯ নম্বর ওয়ার্ডের মৃত হাছা মিয়ার ছেলে নাজিম (৩৮), একই এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে নওশা মিয়া (৪৮)।

এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহির হোসেন বলেন, চুরির ঘটনায় ১ জন আসামীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...