রবিবার, ৫ জুলাই ২০২৬

বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শাহানা সুলতানা রিমু (৩৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী চৌধুরীপাড়ার তাহের মাস্টার বাড়ির নিজ ঘরের একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় রিমুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহানা সুলতানা রিমু বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী চৌধুরীপাড়ার তাহের মাস্টার বাড়ির প্রবাসী মোহাম্মদ মুছার স্ত্রী। তাদের ঘরে এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, নিহত রিমুর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্বামী মোহাম্মদ মুছা প্রবাসে আছেন। পারিবারিক কলহের জের ধরে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন তারা।

বোয়ালখালী পৌরসভার ৫ নং কাউন্সিলর মো. ইসমাইল হোসেন আবু বলেন, সকালে ছেলে-মেয়েরা প্রাইভেট পড়তে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সকাল ১০টার দিকে রিমু গলায় ওরনা পেঁচিয়ে নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। তার স্বামী মোহাম্মদ মুছা প্রবাসে রয়েছে। বাড়িতে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতো রিমু। রিমু পারিবারিক কলহের জের ধরে অভিমানে আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন তিনি।

বোয়ালখালী থানার অফিসার (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোয়ালখালী পুলিশ শাহানা সুলতানা রিমুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ গড়তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার...

হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ...

কৃষক কার্ডের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে...

প্রধানমন্ত্রীর কাছে জুলাই হত্যার দৃশ্যমান বিচার চাইলেন শহীদ পরিবারের সদস্যরা

জুলাই আন্দোলনে নিহতদের দৃশ্যমান বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। এ...

চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা: অর্থমন্ত্রী

চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা রয়েছে, এজন্য বিদেশি...

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের...

আরও পড়ুন

হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, হালদা নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, স্থানীয় জনগণের...

আনোয়ারায় একই দিনে গৃহবধূ ও যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে এক গৃহবধূ ও এক জেলের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা থেকে শনিবার...

ধলঘাট-আহলা মিলন সংঘের দুর্গাপূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

শ্রীশ্রী সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোয়ালখালী উপজেলার ধলঘাট-আহলা মিলন সংঘের উদ্যোগে শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গণে গত ২৬ জুন মন্দির স্থায়ী কমিটির সভাপতি...

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে শেষ ষোলতে আর্জেন্টিনা

এবারের বিশ্বকাপে বড় চমক হয়ে এসেছিল কেইপ ভার্দে নামক দলটি। গ্রুপ পর্বে একটিও জয় না পেলেও স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের সাথে ড্র করে...