শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

প্রবাসীর নাম ব্যবহার করে প্রতারণা, সিটি স্ক্যাপের এমডি কারাগারে

নিজস্ব প্রতিবেদক

বয়োবৃদ্ধ আমেরিকা প্রবাসীর নাম ব্যবহার করে কোম্পানী গঠন, ব্যাংক হতে কোটি কোটি টাকা ঋণ গ্রহণ, ফ্ল্যাট বিক্রয় করে বিভিন্ন লোকদের নিকট হতে অর্থ আত্মসাতের মামলায় সিটি স্ক্যাপ প্ল্যানার্স কোম্পানির এমডি মোঃ মোমেন (৪৭) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতিবার (২১ মার্চ) মোঃ মোমেন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন বিচারক মো. রবিউল আলম। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর পক্ষের আইনজীবী এডভোকেট ফয়সাল নূর।

মোঃ মোমেন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার মুসাপুর চাদেঁরগো বাড়ির মৃত আবদুল বাতেনের ছেলে।

জানা যায়, চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার ইয়াছিন সুকানির বাড়ির মৃত মোহাম্মদ ইয়াছিন মিয়ার পুত্র মোহাম্মদ বাবুল মিয়া (৬৭) নামের এক ব্যক্তির দায়ের করা প্রতারণা মামলায় পিবিআই’র তদন্ত প্রতিবেদনের আলোকে কারাগারে প্রেরণকৃত আসামীসহ ১৪ জন আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আসামী মোঃ মোমেন বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পন করলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

মামলার অন্যান্য আসামীরা হলেন, সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামের আবুল খায়েরের পুত্র মোঃ আরাফাত (৪০), বর্তমানে হালিশহরের আনন্দধারা আবাসিকে বসবাস করছেন। মাষ্টার শফিক উদ্দিনের পুত্র শিহাব উদ্দিন (৪৩), মোহাম্মদ ইসার পুত্র মোহাম্মদ নাজমুস সাকিব (৪০), মৃত ইয়াছিনের পুত্র মাহবুবুর রহমান (৪৫), এ এস এম সুফিয়ানের পুত্র এএসএম রফিকুল ইসলাম (৪১), এসএম সাইফুল ইসলাম (৩৯), ইকরামুল কবিরের পুত্র মোহাররামুল কবির (৪৯), গোপাল চন্দ্র রায়ের পুত্র পিযুষ চন্দ্র রায় (৪০), জাহিদুল ইসলামের কণ্যা সুরাইয়া বেগম (৬১), মৃত মোঃ ইমরান সওদাগরের পুত্র মোহাম্মদ শাহজাহান (৮০), আবুল খায়েরের কণ্যা জেসমিন মান্নান (৫১), মোহাম্মদ শামসুল আলমের পুত্র শাহরিয়ার মাহমুদ (৩৯) ও রবিউল আলমের পুত্র রাশেদ হোছাইন (৩৫)।

মামলার সূত্রে জানা যায়, বাদী মোহাম্মদ বাবুল মিয়া দীর্ঘ ৩০ বছরের অধিক সময় ধরে স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছেন। তার অনুপস্থিতিতে আসামীরা তার নাম ব্যবহার করে এই ভুয়া কোম্পানী ও বিভিন্ন ব্যাংক একাউন্ট সৃজন করে বেশ কয়েকটি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান হতে কোটি কোটি টাকা ঋন গ্রহন করে। আসামীরা দেশের বিভিন্ন স্থানে জমি ক্রয়-বিক্রয় এবং জমিতে সুউচ্চ ইমারত নির্মাণের পরিকল্পনা করে ফ্ল্যাট বিক্রয়ের জন্য বিভিন্ন প্রচার মাধ্যমে বিক্রয়ের লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারন মানুষকে আকৃষ্ট করে। তারা প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। আসামীরা বাদীকে এই ভুয়া কোম্পানীর কখনো চেয়ারম্যান, কখনো ব্যবস্থাপনা পরিচালক বানিয়েছেন। আসামীরা ফ্ল্যাট ক্রয়কারীদের নিকট ফ্ল্যাটের দখল বুঝিয়ে না দেয়ায় এবং গৃহীত ঋণ পরিশোধ না করায় বাদী সহ আসামীদের বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা দায়ের করে।

আরো জানা যায়, বাদী দেশে বেড়াতে আসলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বিষয় জানতে পেরে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পিবিআই (মেট্রো), চট্টগ্রাম মামলার তদন্ত করে বিভিন্ন কাগজপত্র জব্দ করে ৭০৫ পৃষ্ঠার প্রতিবেদন দেয়। জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফারমস এর বিভাগীয় অফিস এবং জুবিলি রোডের যমুনা ব্যাংকের কাগজপত্রসহ বাদীর টিপ ও সাক্ষর পরীক্ষা করে চট্টগ্রাম সিআইডির ফরেনসিক ল্যাবরেটরির হস্তলিপি বিশারদের মতামতের প্রেক্ষিতে বাদীর ঘটনার সত্যতা পাওয়া যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসামীরা জাল-জালিয়াতির মাধ্যমে বাদীর সাক্ষর নিজেরা দিয়ে সিটি স্ক্যাপ প্ল্যানার্স লিমিটেড ডেভেলপার কোম্পানী গঠন, ব্যাংক হতে ঋণ গ্রহণ, ফ্ল্যাট বিক্রয়ের উদ্দেশ্যে বিভিন্ন লোকদের নিকট হতে অর্থ আত্মসাত করেছে। এসব ঘটনায় বাদীর কোন সংশ্লিষ্টতা নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...