আনোয়ারা উপজেলার অবসরপ্রাপ্ত ১৪ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২০ মার্চ) বিকালে উপজেলা প্রধান শিক্ষক সমিতির আয়োজনে আনোয়ারা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় হল রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এতে আনোয়ারা উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে,এম,ছরোয়ার হোছাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর শেখ মাহবুবুর রহমান।
আনোয়ারা উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রতন কান্তি শীল এর সঞ্চালনায় বিশেষ অতিথি এসো শিখি প্রকল্পের রাসেল মিয়া , আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মামুনুর রশীদ, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত, আনোয়ারা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি খালেদ মনছুর উপস্থিত ছিলেন।
এতে শিক্ষদের মধ্যে বক্তব্য রাখেন আবুল মনছুর,পুলক কুমার সেন, নুরুল আবছার,অরুন গুপ্ত,জহিরুল ইসলাম, আবদুল খালেক, আবদুল মাবুদ, বিদায়ী শিক্ষকদের পক্ষে আখতার জাহান, রঞ্জনা চক্রবর্তী।
