শনিবার, ১ আগস্ট ২০২৬

প্রত্যেক নাগরিকের মৌলিক চাহিদা নিশ্চিতে প্রধানমন্ত্রী কাজ করছেন: জেলা প্রশাসক

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, অন্ন, বস্ত্র ও বাসস্থানসহ প্রত্যেক নাগরিকের মৌলিক চাহিদা নিশ্চিত করতে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

২০২০ সালের ১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে প্রধানমন্ত্রী বলেছিলেন-এদেশে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবেনা। তিনি ওয়াদা ভঙ্গ করেননি। এ পর্যন্ত ৮ লক্ষাধিক গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বিনামূল্যে ২ শতাংশ জমিসহ ঘর তৈরী করে দিয়েছেন।

এদেশে নারীর ক্ষমতায়নেও তিনি বিশ্বের মধ্যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আজ (২০ মার্চ) বুধবার সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৩৫০ জন রোগীর প্রত্যেককে এককালীন ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা জঠিল রোগে আক্রান্ত তাদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা কিছুই না। সীমিত সম্পদের মধ্যেও বর্তমান সরকার আপনাদের পাশে দাড়িঁয়েছে। বিধাব ভাতা, বীর মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা ও মাতৃকালীন ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে সরকার সামজিক নিরাপত্তা বেষ্টনী দিন দিন বৃদ্ধি করছেন।

চট্টগ্রাম জেলায় ২০২৩-২৪ অর্থ বছরে ৩৫০ জন, ২০২২-২৩ অর্থ বছরে ১ হাজার ৪০০ জন, ২০২০-২১ অর্থ বছরে ১ হাজার ১৯২ জন এবং ২০১৯-২০ অর্থ বছরে ১ হাজার ২৪০ জন জঠিল রোগীকে এককালীন ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তার চেক দেয়া হয়েছে। সরকারের ভ্যাট-ট্যাক্স থেকে এসব আর্থিক সহায়তা দেয়া হয়।

সমাজে বিত্তবান ও অর্থশালী যারা রয়েছেন তারা যদি নিয়মিত ভ্যাট-ট্যাক্স দেন তাহলে সরকার আরও বেশী মানবিক সহায়তা নিয়ে জনগণের পাশে থাকতে পারবে। কেনাকাটা করার সময় রশিদপত্র নিলে ব্যবসায়ীরা আর ভ্যাট-ট্যাক্স ফাকিঁ দিতে পারবেনা বলে মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারী হাসপাতালের পাশাপাশি সারাদেশে কমিউনিটি ক্লিনিক করেছেন। এসব ক্লিনিক থেকে তৃণমূলের মানুষ বিনামূল্যে ওষুধসহ চিকিৎসাসেবা পাচ্ছে। এটি সরকারের আরেকটি যুগান্তকারী পদক্ষেপ।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলমের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার (রেজি.) মোঃ সোহানুর মোস্তফা শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত রোগীদের চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়-১ এর কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, শহর সমাজসেবা কার্যালয়-২ এর কর্মকর্তা সুজিত কুমার নাথ ও শহর সমাজসেবা কার্যালয়-৩ এর কর্মকর্তা আশরাফ উদ্দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং গু‌লি‌বিদ্ধ হ‌য়ে অ‌নে‌কে আহত...