আনোয়ারা উপজেলায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২৪ টি মামলায় ১ লাখ ২৩ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন । এসময় ইউএনও’র উপস্থিতি টের পেয়ে ৪শ টাকার তরমুজ ২শ টাকায় এবং ৩শ টাকার তরমুজ দেড়শ টাকায় বিক্রি করতে দেখা যায় তরমুজ ব্যবসায়ীদের।
রবিবার (১৭ মার্চ) দুপুর ১২ থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চাতরী চৌমুহনী, মালঘর বাজার, সিইউএফএল বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত বিক্রয় করার অপরাধে ১৩ মামলায় ২৬হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন জানান, অতিরিক্ত মূল্য নেওয়ার দায়ে মাংস ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানাসহ ১১মামলায় ৯৭হাজার টাকা জরিমানা করা হয়।
