সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে বাজার মনিটরিং : ১৫ হাজার টাকা জরিমানা

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে  ফের বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা  করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার  (১৪  মার্চ) সকাল ১১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা রাইখালী  বাজার এলাকায় এই বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা  করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী হাকিম  মো: মহিউদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ফারহানা পৃথা।

এসময় চন্দ্রঘোনা  থানার ওসি মো আনছারুল হক  এর নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

বাজার মনিটরিংকালে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন  ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারায় রাইখালী বাজারে  ২টি  দোকানকে  সর্বমোট ১২ হাজার  টাকা জরিমানা আদায়  করেন। সেই সাথে তাদেরকে সর্তক করে দেন।

এদিকে পৃথক একটি অভিযানে  রাইখালী বাজারে ভোক্তা  অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা লঙ্ঘনের  দায়ে ২ টি   দোকানকে  ৩  হাজার  টাকা  জরিমানা করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  সৈয়দা ফারহানা পৃথা।

কাপ্তাই উপজেলা বাজার কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া, উপজেলা  নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের উপ- প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো ইলিয়াস  এবং চন্দ্রঘোনা  থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...