সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বিয়ের পিঁড়িতে বসা হলোনা কিশোরীর , মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হবু স্বামী

অনলাইন ডেস্ক

চকরিয়া পৌরসভা করিয়ারঘোনা ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসাইনের ছেলে ফরহাদ হোসাইন (২৫ ) এর সাথে একই পৌরসভার ভাঙারমুখ মৌলভীর ৯ নম্বর ওয়ার্ডের বদিউল আলমের মেয়ে সুমাইয়া আক্তারের (২০) বিয়ে পাকাপোক্ত হয়েছে তিনমাস আগে। সব ঠিক থাকলেই ঈদের পরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল দু’জনের। 

ভাগ্যের নির্মম পরিহাস ! কে জানতো হবু স্বামীর সাথে ছিল সুমাইয়ার শেষ দেখা? হবু স্বামী ফরহাদ হোসাইনকে নিয়ে কক্সবাজারের পেকুয়ার আত্মীয়ের বাড়ির দাওয়াত থেকে বাড়ি ফেরার পথেই ইটবোঝাই ডাম্পার গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে মারা যান সুমাইয়া‌ । গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে লড়ছেন ফরহাদ হোসাইন।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় মোটরসাইকেল করে ফেরার পথে শেখ হাসিনা বানৌজা মহাসড়কের পেকুয়া-মগনামা সীমান্ত সেতু কাটাফাঁড়ি ব্রিজ সংলগ্ন বাইন্যাঘোনা এলাকায় সড়ক দুর্ঘটনায় হতাহত হোন তাঁরা।

আরো পড়ুন টিসিবির পণ্য আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কৃষকের

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, দুর্ঘটনার পর ফরহাদ হোসাইনকে প্রথমে পেকুয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সুমাইয়া আক্তারকে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহত ফরহাদ হোসাইনের ভগ্নিপতি সাংবাদিক আলা উদ্দিন আলো বলেন, মগনামায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় মারা যান সুমাইয়া। ফরহাদের অবস্থাও ভালো নয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...