সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আনোয়ারায় ৩ অগ্নিকাণ্ডে পুড়লো ৮ বসতঘর ও দোকান

মোহাম্মদ রিয়াদ হোসেন :

আনোয়ারা উপজেলায় পৃথক তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে হাইলধর ইউনিয়নের  ৫ নং ওয়ার্ড মালঘর বাজার রেপুতি মাস্টার বাড়িতে আগুনে ৬ পরিবারের ১৫ টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- সুনীল নাথ (৫৫), সেনাপতি নাথ (৬০), বাবুল নাথ (৬৫), সুজিত নাথ (৬০), সনজিৎ নাথ (৫০), রেবতি চরণ নাথ ও বিভুতিচরণ নাথ।সন্ধ্যায় দেওয়া পূজার আসন থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে দুপুর ১২ টায় উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামের সমিতি পুকুরপাড় এলাকায় আগুন লেগে দিলীপ কুমার দাস (৫৫) ও অনিল কুমার দাস (৬০) দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে অনিল কুমারের ৪ টি ছাগল ও দিলীপ কুমারের ঘরের সবকিছু পুড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তাদের দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। এদিকে একই সময়ে উপজেলার বৈরাগ ইউনিয়ন মহলখান বাজারে গ্যাস সিলিন্ডার থেকে আলিমের চায়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব অফিসার মংসুইনু মারমা বলেন, আনোয়ারায় হাইলধর ইউনিয়নে দুইটি ও বৈরাগ ইউনিয়নের ১টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেলে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছায়। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...