সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মাদ্রাসা ও এতিমখানায় সেনাবাহিনীর ইফতার সামগ্রী প্রদান

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

রাত পোহালেই রহমতের প্রথম দিনের মধ্য দিয়ে শুরু হবে ধর্মপ্রাণ মুসলমানের প্রাণের মাস পবিত্র মাহে রমজান।রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও জেলার সদর উপজেলার দশটি মাদ্রাসা ও এতিমখানায় এক মাসের ইফতার সামগ্রী প্রদানের উদ্যোগ নিয়েছে বান্দরবান সেনা রিজিয়ন। 

সোমবার (১১ই মার্চ) বিকেলে বান্দরবান জোনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হতে তুলে দেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি।

এসময় তিনি বলেন এই ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে পবিত্র মাহে রমজানের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। আমার বিশ্বাস আপনাদেরকে দেওয়া এই সামান্য উপহার কিছুটা হলেও মাহে রমজানের সাওম পালনে সহযোগিতা করবে।এসময় তিনি আগামীতেও সেনা জোনের পক্ষ থেকে যেকোনো দুঃসময়ে পাশে থেকে সাহায্য করার আশ্বাস প্রদান করেন।

এসময় সেনা জোন কমান্ডারের পক্ষ হতে ফাতেমাতুজ যাহরা বালিকা মাদ্রাসা ও এতিমখানা, ধোপাছড়ি হাজী হাকিম আলী খালেকিয়া মাদ্রাসা ও এতিমখানা, শামুকছড়ি গাউছে আলী শরফতিয়া মাদ্রাসা ও এতিমখানা, শামুকছড়ি বাজার জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা, কাইচতলি দারুল উলুম হেফজ ও এতিমখানা, সৈয়দ ফজলুল করিম (রা:) মাদ্রাসা ও এতিমখানা , কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা, ইসহাক চেয়ারম্যান জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা, জাবেলে নূর জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা, হযরত আরবান আলী শাহ (রহ:) নূরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানা সহ দশটি মাদ্রাসা ও এতিমখানায় এক মাসের জন্য ইফতারের সামগ্রী বাবদ ছোলা, মুড়ি,খেজুর, চিনি, তৈল ও মুশুর ডাল মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উর্ধতন সেনা কর্মকর্তা বৃন্দ আগত মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধি বৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...