সোমবার, ৩ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়ায় প্রথম রোজা মঙ্গলবার

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রথম রমজান কবে শুরু হচ্ছে সেই ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির ফতোয়া কাউন্সিল এক ঘোষণায় জানিয়েছে, চলতি বছরের প্রথম রোজা শুরু হবে আগামী ১২ মার্চ (মঙ্গলবার)।

অস্ট্রেলিয়ায় ন্যাশনাল ইমামস কাউন্সিল সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল এবং দেশটির গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদের সঙ্গে আলোচনার পর রমজানের প্রথম দিন ঘোষণা করা হয়েছে। খবর খালিজ টাইমসের।

ভৌগলিক অবস্থানের কারণে দেশটির সিডনি শহরে রোববার (১০ মার্চ) সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে। ঠিক একই দিনে চাঁদ দেখা যাবে সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে। অপরদিকে পার্থে রোববার (১০ মার্চ) সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং একই দিনের সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে চাঁদ দেখা যাবে। সূর্যাস্ত এবং চাঁদ ওঠার ক্ষেত্রে এত কম সময়ের ব্যবধান রমজানের নতুন চাঁদ দেখার জন্য যথেষ্ট নয়।

তবে সোমবার (১১ মার্চ) সিডনিতে সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে এবং একই দিনে সূর্যাস্তের ৩৬ মিনিট পর চাঁদ দেখা যাবে।

অপরদিকে পার্থে সোমবার (১১ মার্চ) সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এবং একই দিনের ৪১ মিনিট পর সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে চাঁদ দেখা যাবে।

অর্থাৎ ১৪৪৫ হিজরি সনের রমজান মাসের নতুন চাঁদ দেখার জন্য যে সময়ের প্রয়োজন তা ১১ তারিখে পরিস্থিতিতে যথেষ্ট বলা যায়।

এসব বিষয় বিবেচনা করেই দেশটিতে ফতোয়া কাউন্সিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনা সাপেক্ষে রমজানের প্রথম দিন ১২ মার্চ নির্ধারণ করা হয়েছে।

এদিকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোজা কবে তা জানা যাবে আজ। সৌদির চাঁদ দেখা কমিটি রোববার (১০ মার্চ) এ বিষয়টি নিশ্চিত করবে বলে জানা গেছে।

যদি আজ রমজান মাসের চাঁদ দেখা যায় তবে আগামীকাল (১১ মার্চ) থেকেই দেশটিতে রমজান শুরু হবে। আর যদি আজ চাঁদ দেখা না যায় তবে সৌদিতে আগামী মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রোজা।

রোববার (১০ মার্চ) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার জন্য দেশের সব মুসলিমকে আহ্বান জানিয়েছে সৌদির সুপ্রিম কোর্ট। কোথাও চাঁদ দেখা গেলে সঙ্গে সঙ্গেই তা চাঁদ দেখা কমিটিকে জানাতে হবে।

সৌদির উম্ম আল কুরা ক্যালেন্ডার অনুসারে, রোববার (১০ মার্চ) শাবানের ২৯ তারিখ। স্থানীয় কর্তৃপক্ষ সৌদির বাসিন্দাদের অনুরোধ করেছেন যে, তারা খালি চোখে বা দূরবীনের সাহায্যে যদি চাঁদ দেখতে পান তবে সঙ্গে সঙ্গে তাদের কাছে সে খবর পৌঁছে দিতে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রমজান শুরু। দেশটির চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হবে।

আমিরাতের কোথাও চাঁদ দেখা গেলে তা স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হারের একদিন পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, এই পরাজয়ের...