সোমবার, ৩ আগস্ট ২০২৬

সিরিজ জয়ে বাংলাদেশের প্রয়োজন ১৭৫ রান

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করতে হলে বাংলাদেশকে ১২০ বলে ১৭৫ রান করতে হবে।

আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে শ্রীলংকা। দলের হয়ে ৫৫ বলে সর্বোচ্চ ৮৬ রান করেছেন ওপেনার কুশাল মেন্ডিস।

সিরিজের প্রথম ম্যাচে ২০৭ রানের বিশাল টার্গেট তাড়ায় শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও বাংলাদেশ হেরে যায় মাত্র ৩ রানে। গত বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে ১৬৫ রানে থামিকে ১১ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। আজ শেষ ম্যাচে যারা জিতবে তারাই সিরিজ নিশ্চিত করবে।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়েছে। তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি তথা ‘অঘোষিত ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দল।

টস জিতে শ্রীলংকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে তাসকিনের গতির মুখে পড়েন লংকান ওপেনার ধনাঞ্জয়া ডি সিলভা। তিনি দলীয় ১৮ রানে ১২ বল খেলে মাত্র ৮ রানে আউট হন।

ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে ২৭ বলে ৩৪ রানের জুটি গড়েন অন্য ওপেনার কুশাল মেন্ডিস। ১২ বলে ১২ রান করে ফেরেন কামিন্দু।

এরপর তৃতীয় উইকেটে ওয়ানেন্দু হাসারাঙ্গাকে সঙ্গে নিয়ে ৩১ বলে ৫৯ রানের জুটি গড়েন কুশাল মেন্ডিস। দুই ম্যাচের শাস্তি শেষে খেলায় ফেরে ১৩ বলে মাত্র ১৫ রানে ফেরেন লংকান অধিনায়ক হাসারাঙ্গা।

পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৫ বলে ৩ রানে ফেরেন চারিত আসালঙ্কা। ইনিংস ওপেন করতে নেমে উইকেটের এক প্রান্ত আগলে রেখে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরির পথেই ছিল কুশাল মেন্ডিস। দলীয় ১৪০ রানে তাকে ফেরেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরার আগে আগে ৫৫ বলে ৬টি চার আর ৬টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮৬ রান করেন কুশাল মেন্ডিস।

মেন্ডিস আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে ৭ বলে ৯ রানে ফেরেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৯ বলে দুই চার আর এক ছক্কায় ১৯ রান করেন সাবেক আরেক অধিনায়ক দাসুন শানাকা।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান করে শ্রীলংকা। বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট নেন পেসার তাসকিন আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...