সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধু ছিলেন মানবিক আদর্শের প্রতীক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

শংকর চৌধুরী , খাগড়াছড়ি প্রতিনিধি

৭ই মার্চ দিবসটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন উল্লেখ্য করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে বক্তব্যের মধ্যদিয়ে সর্বস্তরের মানুষ একত্র হয়েছিল। দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। আজ পরিচয় দেবার মতো আমরা একটি স্বাধীন বাংলাদেশ খুঁজে পেয়েছি, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারনে সম্ভব হয়েছে। তাঁর (বঙ্গবন্ধু) দর্শনটা ছিল অন্যরকম, তাঁর চিন্তাচেতনাও ছিল ব্যতিক্রম। দেশ ও জনগনের কল্যাণের জন্য ঐকান্তিক চিন্তাচেতনা ছিল তার। তিনি ছিলেন মানবিক আদর্শের প্রতীক।

ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা শহরস্থ পৌর টাউন হলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন পার্বত্য প্রতিমন্ত্রী ।

এর আগে দিবসটি উপলক্ষে শহরের নারিকেল বাগানস্থ আওয়ামীলীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শাপ্লা চত্ত্বর হয়ে টাউন হল চেতনা মঞ্চে বঙ্গবন্ধুসহ জাতীয় চাঁর নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে পৌর টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসকের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসনের প্রতিনিধি নাজমুন আরা সুলতানা, জেলা পুলিশ সুপার মুক্তা ধর, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জেলা আওয়ামীলীগ ও সামাজিক সংগঠনের বিভিন্ন সর্বস্তরের মানুষ অংশ নেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...