সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চন্দনাইশে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

চন্দনাইশ প্রতিনিধি  

চন্দনাইশে সুমন চন্দ্র ঘোষ (৩৪) নামে এক এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাছবাড়ীয়া দুর্লভপাড়া এলাকায় ‘সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস’ নামক এনজিও অফিসের ছাদ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

তিনি টাঙ্গাইল জেলার সদর থানার শিবপুর এলাকার প্রফুল্ল চন্দ্র ঘোষের ছেলে এবং ‘সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস’ এনজিওর ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এনজিওটির এরিয়া ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন জানান, “অফিসের দোতলার একটি আবাসিক কক্ষে পাঁচজন কর্মী থাকেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে সুমন চন্দ্র ঘোষ অফিসের কাজ শেষ করে দ্বিতীয় তলায় তার রুমে যান। কিছুক্ষণ পর ছাদে গিয়ে দীর্ঘসময় পেরিয়ে গেলেও সে রুমে না আসায় তার রুমের সহকর্মীরা ছাদে গিয়ে ছাদের সিঁড়ি ঘরের আড়ার সাথে বিছানার চাদরের অংশ দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুমনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তিনি আরো জানান, সুমন চন্দ্র ঘোষ একজন ভালো কর্মী ছিলেন। গত নয় মাস আগে তিনি সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস কর্মী হিসেবে যোগদান করেন। তবে কি কারণে সুমন আত্মহত্যা করেছেন তা জানেন না বলে দাবি করেন তিনি।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট দেখে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...